Entally Murder Case: এন্টালির খুনের ঘটনায় নবদ্বীপ থেকে গ্রেফতার অভিযুক্ত

Kolkata Police Crack Entally Murder Case: গত ৫ মে এন্টালি এলাকায় এক ব্যক্তিকে প্রথমে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় এবং পরে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় আগেই পিঙ্কু দাস নামে একজনকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জেরা করেই দীপক দাসের খোঁজ পান তদন্তকারীরা।

Entally Murder Case: এন্টালির খুনের ঘটনায় নবদ্বীপ থেকে গ্রেফতার অভিযুক্ত
ভোট পরবর্তী হিংসাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 08, 2026 | 8:38 PM

নদিয়া: কলকাতার এন্টালি থানা এলাকায় গত ৫ তারিখের নৃশংস খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে নবদ্বীপের রানির চরা মিস্ত্রি পাড়া সংলগ্ন গঙ্গার চর থেকে এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত দীপক দাস ওরফে নাটুকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ মে এন্টালি এলাকায় এক ব্যক্তিকে প্রথমে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় এবং পরে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় আগেই পিঙ্কু দাস নামে একজনকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জেরা করেই দীপক দাসের খোঁজ পান তদন্তকারীরা।

জানা গেছে, অভিযুক্তরা কলকাতায় একটি বড়সড় ডাকাত দলের সদস্য। বেআইনি তোলাবাজি এবং অপরাধমূলক কাজকর্মই এদের মূল পেশা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আদায়ের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই নৃশংস ঘটনা ঘটিয়েছে।

ধৃত দীপক দাসের বাড়ি নবদ্বীপের উত্তর প্রাচীন মায়াপুর উদয়ন সঙ্ঘের মাঠের পাশে হলেও, তিনি দীর্ঘকাল কলকাতার পোটারি রোডে বসবাস করতেন। খুনের ঘটনার পরেই সে পুলিশের হাত থেকে বাঁচতে নবদ্বীপে এসে গা ঢাকা দেয়। এদিন সকাল ৯টা নাগাদ লালবাজারের বিশেষ দল রানির চরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করে। ধৃতকে কলকাতায় নিয়ে এসে এই চক্রে আর কারা জড়িত রয়েছেন, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গুন্ডা দমন শাখার আধিকারিকরা।

Follow Us