Bally Bridge: বালি ব্রিজে বাস চলাচল নিয়ে বড় সিদ্ধান্ত, আগামী ৪৫ দিন কী হতে চলেছে?

Bally Bridge Bus Route Diversion: বালি ব্রিজ ট্র্যাফিক গার্ড জানিয়েছে, বালি হল্ট থেকে যাত্রীদের বাস ধরতে যাতে সমস্যা না হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির জেলা সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার পাত্র বলেন, জনস্বার্থে সাময়িক এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Bally Bridge: বালি ব্রিজে বাস চলাচল নিয়ে বড় সিদ্ধান্ত, আগামী ৪৫ দিন কী হতে চলেছে?
৪৫ দিন বন্ধ থাকবে বালি ব্রিজImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 27, 2026 | 6:07 AM

হাওড়া: ডেক স্ল্যাবের জরুরি মেরামতির কাজ হবে। সেজন্য বালি ব্রিজের (বিবেকানন্দ সেতু) উপর দিয়ে সোমবার থেকে হাওড়ার প্রায় ৩০টি বাসরুটের চলাচলে সাময়িক পরিবর্তন হচ্ছে। ৫৪ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন অ্যাপ্রোচ রোডে হাইট বার বসাবে পূর্ত দফতর। ফলে দক্ষিণেশ্বর থেকে দিল্লি রোড ও বম্বে রোডগামী বাসগুলিকে আগামী প্রায় ৪৫ দিন বালি ব্রিজের বদলে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। তবে অন্যান্য ছোট চারচাকা গাড়ি ও মোটরবাইক আগের মতোই বালি ব্রিজ দিয়ে চলাচল করতে পারবে।

জেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে দ্রুত মেরামতির কাজ শুরু হচ্ছে। এ নিয়ে পূর্ত দফতর, হাওড়া ট্র্যাফিক পুলিশ ও বাস মালিক সংগঠনের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক ও যৌথ পরিদর্শন হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) কাছে বাসগুলিকে নিবেদিতা সেতু ব্যবহার, টোল মকুব এবং বালি হল্ট স্টেশনের কাছে যাত্রী ওঠানামার জন্য জাতীয় সড়কের একটি অংশ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

বালি ব্রিজ ট্র্যাফিক গার্ড জানিয়েছে, বালি হল্ট থেকে যাত্রীদের বাস ধরতে যাতে সমস্যা না হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির জেলা সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার পাত্র বলেন, জনস্বার্থে সাময়িক এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বালি ব্রিজ ১৯৩২ সালের ডিসেম্বরে চালু হয়। হুগলি নদীর উপর অবস্থিত এই সেতু হাওড়ার বালি ও উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরকে যুক্ত করেছে। এর উপর দিয়ে যেমন গাড়ি চলাচল করে, তেমনি ট্রেনও চলাচল করে। এই সেতুর উপর চাপ কমাতে ২০০৭ সালে পাশেই নিবেদিতা সেতু তৈরি করা হয়েছে। প্রায় ১০০ বছরের পুরনো বালি ব্রিজের ডেক স্ল্য়াবের মেরামতির জন্য আগামী ৪৫ দিন গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

Follow Us