Howrah: আবাসনের নীচ থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার, প্রতিবেশীদের কথায় রহস্য

Howrah: অশ্রুকণা বেশ কিছু দিন ধরে আর্থারাইটিস রোগে ভুগছিলেন। ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না। আবাসনের তিন তলায় থাকতেন স্বামী,ছেলে-বৌমা ও নাতির সঙ্গে। ওই আবাসনে যে দিকে থাকতেন তার পাশের ফ্লোরের নীচে তাঁকে পড়ে থাকতে দেখা যায়।

Howrah: আবাসনের নীচ থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার, প্রতিবেশীদের কথায় রহস্য
বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 14, 2024 | 5:00 PM

হাওড়া: আবাসনের নীচ থেকে বৃদ্ধার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এ জে সি বোস বি গার্ডেন থানার  দানেশ শেখ লেন বনান্তর সরকারি আবাসনের ঘটনা। ওই বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় নীচে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম  অশ্রুকণা মোদক (৬৭)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, অশ্রুকণা বেশ কিছু দিন ধরে আর্থারাইটিস রোগে ভুগছিলেন। ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না। আবাসনের তিন তলায় থাকতেন স্বামী,ছেলে-বৌমা ও নাতির সঙ্গে। ওই আবাসনে যে দিকে থাকতেন তার পাশের ফ্লোরের নীচে তাঁকে পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তাঁর মাথার সামনে আঘাতের চিহ্ন  রয়েছে, হাতে রক্ত দেখা যায়। এখানেই প্রশ্ন তুলছেন বাসিন্দারা। যে মহিলা ঠিকভাবে হাঁটতেই পারতেন না, তিনি কীভাবে সেখানে পৌঁছালেন? দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করে তদন্ত শুরু হচ্ছে।  অশ্রুকণার ছেলে বলেন, ” রাতে ঘরে খাওয়ার দিয়ে আসা হয়। কীভাবে এমন ঘটনা ঘটল, কিছুই মাথায় আসছে না।” এক প্রতিবেশী বলছেন, “ঠিক ভাবে ওঁ হাঁটতেই পারতেন না, যেখানে বডি পাওয়া গিয়েছে, ওঁদের ফ্ল্যাট থেকে অনেকটাই দূরে। বুঝতে পারছি না কীভাবে এলেন। আর পরিবারের কেউ দেখলেনই না বা কেন?”

Follow Us