Bali: সাতসকালে ‘কাকিমা’ ডাক শুনেই রাস্তায় পিছন ঘোরেন…. সর্বনাশ হয়ে গেল এই বৃদ্ধার

Howrah Bali chain snatching: সাতসকালে জনবহুল ও ব্যস্ত রাস্তায় দুষ্কৃতী তাণ্ডবে চাঞ্চল্য ছড়াল বালি এলাকায়। 'কাকিমা' বলে ডেকে দাঁড় করিয়ে এক মহিলার সোনার চেন ছিনতাই করে চম্পট দিল দুই সশস্ত্র ছিনতাইকারী। বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালির তর্ক সিদ্ধান্ত লেন এলাকায়।

Bali: সাতসকালে কাকিমা ডাক শুনেই রাস্তায় পিছন ঘোরেন.... সর্বনাশ হয়ে গেল এই বৃদ্ধার
আক্রান্ত মহিলাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 12, 2026 | 10:08 AM

হাওড়া: প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। রোজই বের হন। বুধবার সকালেও একই গতিতে  রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। খুব একটা বেশি তাড়াতাড়ি হাঁটেন না তিনি। পিছন থেকে হঠাৎ করেই কাকিমা বলে ডাক। আকস্মিক ডাকে তিনি সাড়াও দেন। পিছন ঘুরতেই সর্বনাশ। গলার হার টেনে ছিঁড়ে চম্পট দুষ্কৃতীদের। রীতিমতোয় গলা কেটে যায় মহিলার। সাতসকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিতে।

সাতসকালে জনবহুল ও ব্যস্ত রাস্তায় দুষ্কৃতী তাণ্ডবে চাঞ্চল্য ছড়াল বালি এলাকায়। ‘কাকিমা’ বলে ডেকে দাঁড় করিয়ে এক মহিলার সোনার চেন ছিনতাই করে চম্পট দিল দুই সশস্ত্র ছিনতাইকারী। বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালির তর্ক সিদ্ধান্ত লেন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই এদিন সকালে গৃহকর্মে বা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন স্থানীয় এক প্রবীণ মহিলা। হঠাৎই বাইকে করে আসা দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে ‘কাকিমা’ বলে সম্বোধন করে দাঁড় করায়। মহিলা কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা নিমেষের মধ্যে তাঁর গলা থেকে সোনার চেনটি ছিনিয়ে নেয় এবং দ্রুত গতিতে বাইক চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়।

ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন আক্রান্ত মহিলা ও স্থানীয় বাসিন্দারা। জনবহুল এলাকায় দিনদুপুরে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us