Howrah Shooter Missing: ‘মেয়ে এভাবে উধাও হয়ে যেতে পারে না’, ২৪ ঘণ্টা পরও দময়ন্তীকে না পেয়ে কেঁদে ফেললেন বাবা

Missing Damayanti Sen: নিয়মিত ডায়েরি লেখার অভ্যাস ছিল দময়ন্তীর। ডায়েরিতেও কোনও অস্বাভাবিক কথা লেখা নেই বলে জানিয়েছেন তার বাবা। তিনি জানান, কোচদের কাছে নিয়মিত কাউন্সেলিং হত দময়ন্তীর। সেখানেও কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি।

Howrah Shooter Missing: মেয়ে এভাবে উধাও হয়ে যেতে পারে না, ২৪ ঘণ্টা পরও দময়ন্তীকে না পেয়ে কেঁদে ফেললেন বাবা
দময়ন্তী সেনের বাবাImage Credit source: TV9 Bangla

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 17, 2026 | 2:19 PM

হাওড়া: ২৪ ঘণ্টা হয়ে গিয়েছে মেয়ের কোনও খোঁজ নেই। পুলিশ খোঁজ শুরু করলেও, এখনও কোনও খবর পাওয়া যায়নি। কার্যত অসহায় অবস্থা পরিবারের। যেখানে যেখানে সম্ভব, খোঁজ নিয়েছে শুটার দময়ন্তী সেনের (Damayanti Sen) পরিবার। রেল যাতে দ্রুত ফুটেজ দেয়, সেই দাবিও জানিয়েছেন দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন।

বৃহস্পতিবার দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ১৫ বছরের দময়ন্তী। তারপর আর বাড়ি ফেরেনি সে। দময়ন্তী একজন রাইফেল শুটার। জাতীয় দলে ট্রায়ালের সুযোগও পেয়েছিল সে। প্রতিদিন সকালে অনুশীলতে যেত নিয়ম করে। তার মধ্য়ে কোনও অস্বাভাবিকতা দেখেনি পরিবার। সে কোথায় যেতে পারে, তা বুঝে উঠতে পারছেন না তাঁর বাবা।

২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরও কোনও খোঁজ না মেলায় কেঁদে ফেলেছেন বাবা। তিনি বলেন, “এরকমভাবে উধাও হয়ে যেতে পারে না। ২৪ ঘণ্টা হয়ে গিয়েছে কোনও ট্রেস নেই।” হাওড়ার প্লাটফর্মে সিসিটিভি ফুটেজে দময়ন্তীকে দেখা গিয়েছে শেষবার। সেই ফুটেজ চান তাঁর বাবা। তিনি বলেন, “রেল ফুটেজ না দিলে কী করে হবে।”

নিয়মিত ডায়েরি লেখার অভ্যাস ছিল দময়ন্তীর। ডায়েরিতেও কোনও অস্বাভাবিক কথা লেখা নেই বলে জানিয়েছেন তাঁর বাবা। তিনি জানান, কোচদের কাছে নিয়মিত কাউন্সেলিং হত দময়ন্তীর। সেখানেও কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি।

বৃহস্পতিবার রাতে মেয়েকে শ্রীরামপুরে দেখা গিয়েছে বলে খবর পেয়েই থানায় গিয়েছিলেন। সেখান থেকে বালিতে যেতে বলা হয়। ১ ঘণ্টা ধরে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

Follow Us