Howrah Shooting: হঠাৎই শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন পড়শিরা, মদের আসরে যা ঘটল…

Howrah Shooting: স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির বাইরে বেরিয়েও এসেছিলেন। কিন্তু এলাকার মদের ঠেকে এই ধরনের চিৎকার চেঁচামেচি হয়েই থাকে, তা শুনেই তারা অভ্যস্থ, তাই বিশেষ আমল দেননি তাঁরা।  বিবাদ চরমে উঠলে হঠাৎই কিছু বুঝে ওঠার আগে রিভলভার বের করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

Howrah Shooting: হঠাৎই শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন পড়শিরা, মদের আসরে যা ঘটল...
গুলিবিদ্ধ যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 05, 2026 | 9:30 AM

হাওড়া: হাওড়ায় গভীর রাতে মদের আসরে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হাওড়ার লিলুয়ার ভার্মা কলোনি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলোনির ভেতরে একটি জায়গায় বসেছিল মদের আসর। সেই আসর চলাকালীনই কোনও একটি বিষয় নিয়ে বচসা শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির বাইরে বেরিয়েও এসেছিলেন। কিন্তু এলাকার মদের ঠেকে এই ধরনের চিৎকার চেঁচামেচি হয়েই থাকে, তা শুনেই তারা অভ্যস্থ, তাই বিশেষ আমল দেননি তাঁরা।  বিবাদ চরমে উঠলে হঠাৎই কিছু বুঝে ওঠার আগে রিভলভার বের করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এক যুবক। এলাকায় তিনি মালিঙ্গা নামেই পরিচিত। গুলির বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা তড়িঘড়ি এলাকা ছেড়ে চম্পট দেয়। ঘটনার পরই রক্তাক্ত যুবকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। যুবকের শরীরে ঠিক কোথায় গুলি লেগেছে এবং তাঁর শারীরিক অবস্থা কতটা সংকটজনক, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

ঘটনার পর থেকেই ভার্মা কলোনি জুড়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ জানিয়েছে, পুরনো কোনও শত্রুতা, নাকি মদের আসরে বচসার জেরে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার মূল অভিযুক্তদের চিহ্নিত করে তাদের খোঁজে সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো শুরু হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে নজরদারি বাড়িয়েছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us