মঞ্চে মনোজ মিত্রর ‘নেকড়ে’, প্রশ্নের মুখে সমাজ ও সভ্যতার মুখোশ

সমাজ, ক্ষমতা, ভয়, আদিম রিপু ও হিংস্রতার রূপকধর্মী উপস্থাপনা ‘নেকড়ে’ নাটকটি নির্দেশনা দিয়েছেন মহাবীর মুখোপাধ্যায়। তাঁর দক্ষ প্রয়োগে নাটকের রাজনৈতিক ও সামাজিক অন্তর্নিহিত বক্তব্য যেমন স্পষ্ট হয়ে উঠেছে, তেমনই মঞ্চজুড়ে তৈরি হয়েছে এক বিশেষ নাটকীয় আবহ।

মঞ্চে মনোজ মিত্রর ‘নেকড়ে’, প্রশ্নের মুখে সমাজ ও সভ্যতার মুখোশ

|

Jun 19, 2026 | 4:00 PM

হাওড়ার বালির অন্যতম নাট্যসংগঠন ‘পরিচায়ক’ সম্প্রতি মঞ্চস্থ করল বাংলা নাট্যজগতের প্রখ্যাত নাট্যকার মনোজ মিত্রের বহুল আলোচিত নাটক ‘নেকড়ে’। গত ১৪ জুন বালি রবীন্দ্র ভবনে আয়োজিত এই নাট্যপ্রযোজনা দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

সমাজ, ক্ষমতা, ভয়, আদিম রিপু ও হিংস্রতার রূপকধর্মী উপস্থাপনা ‘নেকড়ে’ নাটকটি নির্দেশনা দিয়েছেন মহাবীর মুখোপাধ্যায়। তাঁর দক্ষ প্রয়োগে নাটকের রাজনৈতিক ও সামাজিক অন্তর্নিহিত বক্তব্য যেমন স্পষ্ট হয়ে উঠেছে, তেমনই মঞ্চজুড়ে তৈরি হয়েছে এক বিশেষ নাটকীয় আবহ।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শশাঙ্ক শেখর বসু (কংসারি), তপন গোস্বামী (গোঁসাই), ইন্দ্রজিৎ সূর (শশাঙ্ক), কমলাকান্ত গোস্বামী (হুক্কা), দেবনাথ বন্দ্যোপাধ্যায় (খগ), সঞ্জীব বাগ (আকরাম), মহাবীর মুখোপাধ্যায় (ফেনী), সমর ভট্টাচার্য্য (ঘনশ্যাম), স্বপ্ননীল সেনগুপ্ত (পালান), নীলাদ্রি দিন্দা (যোগিন্দর), শিখা আচার্য (নিহারী), চন্দ্রানী ভট্টাচার্য্য (সুখী), দেবপ্রিয়া মুখোপাধ্যায় (মঙ্গলা), সঙ্গীতা মুখোপাধ্যায় (কালী) এবং সৃজা গিরি গোস্বামী (সোহাগী)। প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে আন্তরিক অভিনয়ের মাধ্যমে নাটককে সমৃদ্ধ করেছেন।

প্রযোজনার অন্যতম আকর্ষণ ছিল দেবপ্রিয়া মুখোপাধ্যায়ের নৃত্য পরিচালনা, যা নাটকের আবহ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আলোক পরিকল্পনায় চন্দন ব্যানার্জী এবং আবহসঙ্গীতে দিলীপ ভট্টাচার্য্য নাটকের গতি ও মেজাজকে আরও গভীরতা দিয়েছেন। রূপসজ্জার দায়িত্বে ছিলেন শেখ ইসরাফিল। ভিডিও রেকর্ডিংয়ের দায়িত্ব সামলেছেন প্রত্যয় রায়।

সমসাময়িক সমাজ বাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত ‘নেকড়ে’ নাটকটির এই মঞ্চায়ন দর্শকদের শুধু বিনোদনই দেয়নি, বরং চিন্তারও খোরাক জুগিয়েছে। পরিচায়কের এই প্রযোজনা স্থানীয় নাট্যচর্চার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সংযোজন বলেই মনে করছেন নাট্যপ্রেমীরা।

Follow Us