Howrah Weather: চারিদিকে শুধু জল আর জল, প্রবল বৃষ্টি হাওড়ায়, আর কত বৃষ্টি হবে?

Weather update: এখানে উল্লেখ্য, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ধীরে ধীরে সেটি প্রবেশ করছে স্থলভাগে। বর্তমানে এর অবস্থান কলকাতার ঠিক মাথার উপর। ধীরে ধীরে সেটি দক্ষিণবঙ্গ হয়ে সরে যাবে ঝাড়খন্ডের দিকে। তার জেরে ভাসবে বাংলা। আর এর প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টি হবে।

Howrah Weather: চারিদিকে শুধু জল আর জল, প্রবল বৃষ্টি হাওড়ায়, আর কত বৃষ্টি হবে?
চারদিকে শুধু জল আর জলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 17, 2026 | 2:46 PM

হাওড়া: কলকাতা-সহ নিম্নচাপের জেরে হাওড়া শহর জলমগ্ন। হাওড়া পুরসভার কমপক্ষে ২০ টি ওয়ার্ডে জল থৈ থৈ করছে। যদিও, হাওড়া পুরসভা থেকে আশ্বাস দেওয়া হয়েছে অতিরিক্ত পাম্প চালিয়ে জমা জল দ্রুত নামিয়ে দেওয়া হবে। গতকাল রাত থেকে দফায় দফায় ভারী বৃষ্টির জেরে হাওড়া শহরের ৫০ টি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে ২০ টি ওয়ার্ডে জল দাঁড়িয়ে গেছে। কোথাও হাঁটু সমান জল আবার কোথাও গোড়ালির চেয়ে একটু বেশি জল দাঁড়িয়ে গেছে।

হাওড়া শহরের টিকিয়াপাড়া, সালকিয়া, বেলগাছিয়া, ঘুসুড়ি,বালি,বেলুড়,লিলুয়া, রামরাজাতলা সহ বেশ কয়েকটি নিচু এলাকায় জল দাঁড়িয়ে যায়। প্রধান রাস্তা,গলি ছাড়াও গৃহস্থের বাড়িতেও নোংরা জল ঢুকে গেছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। এখনো বৃষ্টি না থামার কারণে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। তাই বাসিন্দারা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে শহরে অতিরিক্ত পাম্প বসানো হয়েছে। যাতে জমা জল সরাসরি গঙ্গায় ফেলে দেওয়া যায়। তবে দফায় দফায় প্রবল বৃষ্টির জন্য জল বের হওয়ার আগে ফের জমে যাচ্ছে। এতে সমস্যা হচ্ছে।

এখানে উল্লেখ্য, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ধীরে ধীরে সেটি প্রবেশ করছে স্থলভাগে। বর্তমানে এর অবস্থান কলকাতার ঠিক মাথার উপর। ধীরে ধীরে সেটি দক্ষিণবঙ্গ হয়ে সরে যাবে ঝাড়খন্ডের দিকে। তার জেরে ভাসবে বাংলা। আর এর প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টি হবে।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us