Jalpaiguri Kitten Killing: পায়ে পিষে পিষে বেড়াল ছানাকে নৃশংস খুন, বাধা দিতে ছুটে গেল দুধের শিশু! দেখুন ভয়ঙ্কর সেই ছবি

Drunk man kills kitten in Jalpaiguri: খবর পেয়ে ছুটে যান পরিবেশ কর্মীরা। তাঁরা বিড়ালটিকে উদ্ধার করলেও ততক্ষণে সব শেষ। ইতিমধ্যেই ওই মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগও দায়ের হয়েছে। তাঁর কঠোর শাস্তির দাবি তুলেছেন প্রতিবেশী থেকে পরিবেশ কর্মীরা।

Jalpaiguri Kitten Killing: পায়ে পিষে পিষে বেড়াল ছানাকে নৃশংস খুন, বাধা দিতে ছুটে গেল দুধের শিশু! দেখুন ভয়ঙ্কর সেই ছবি
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 05, 2026 | 5:55 PM

জলপাইগুড়ি: মদ খেয়ে সদ্যজাত বিড়ালের উপর নৃশংস অত্যাচার। মাথায় তুলে গোল গোল ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিল ড্রেনে। এলাকার বাসিন্দারা প্রতিরোধের চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। উল্টে পাড়ার লোকজনকেই তীব্র গালিগালাজ। বিড়ালকে বাঁচাতে ছুটে গেল এক দুধের শিশু। কিন্তু তখন কিছু কানে ঢুকছে না মদ্যপের। শেষে তাঁর অত্যাচারেই চলে গেল বিড়ালের প্রাণ। এমনই নৃশংস ঘটনার ছবি দেখা গিয়েছে জলপাইগুড়ির তালতলার গদাধর কলোনিতে। 

খবর পেয়ে ছুটে যান পরিবেশ কর্মীরা। তাঁরা বিড়ালটিকে উদ্ধার করলেও ততক্ষণে সব শেষ। ইতিমধ্যেই ওই মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগও দায়ের হয়েছে। তাঁর কঠোর শাস্তির দাবি তুলেছেন প্রতিবেশী থেকে পরিবেশ কর্মীরা। অভিযুক্তের নাম হরিদাস রায়। তিনি জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। 

পরিবেশ কর্মী আকাশ সরকার বলছেন, “তালতলার গদাধর কলোনিতে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় একটি বিড়ালকে হত্যা করেছে। মেরে ওকে আবার ড্রেনেও ফেলে দেয়। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে যাই। ড্রেন থেকে বিড়ালটিকে উদ্ধার করি। আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা চাই আইন মোতাবেক ওই ব্যক্তির উপযুক্ত শাস্তি হোক।”

ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন তাঁরা। এলাকার এক মহিলা বলছেন, “ও তো মদ থেকে টলতে টলতে আসছিল। তখন সামনে একটা বিড়ালের বাচ্চা দাঁড়িয়েছিল। দেখা মাত্রই পা দিয়ে পিষে পিষে মেরে ফেলে। আমরা বাধা দেওয়ার চেষ্টা করলেও শোনেনি। উল্টে আমাদের গালাগালি করতে থাকে। বিড়ালটি মারা যাওয়ার পর আবার মাথায় তুলে ওকে ঘোরাতেও থাকে।”

Follow Us