TMC: জব কার্ড-সহ যে সরকারি পরিষেবা আগে পেতে গেলে পূরণ করতে হত একটাই শর্ত! যে তথ্য সামনে এল

TMC panchayat chief resignation: ২২ আসন বিশিষ্ট জলপাইগুড়ি অরবিন্দ গ্রামপঞ্চায়েতের মধ্যে  তৃণমূল ১৬, বিজেপি ৪, সিপিএম ১, সিপিআই ১। অভিযোগ, পালাবদলের পর থেকে অফিসে যাচ্ছেন না তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রামপঞ্চায়েতের প্রধান রাজেশ মন্ডল। আর এর জেরে বন্ধ হয়ে রয়েছে যাবতীয় উন্নয়নমূলক কাজকর্ম। একই সঙ্গে এখন শুরু হচ্ছে ১০০ দিনের কাজ।

TMC: জব কার্ড-সহ যে সরকারি পরিষেবা আগে পেতে গেলে পূরণ করতে হত একটাই শর্ত! যে তথ্য সামনে এল
এলাকায় বিক্ষোভImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 03, 2026 | 5:53 PM

জলপাইগুড়ি: জব কার্ড, একশো দিনের কাজ, আবাস যোজনা কিংবা যে কোনও ভাতা- যে কোনও ধরনের সরকারি পরিষেবা অনুদান পেতে পূরণ করতে হত একটাই শর্ত। বান্ধবী হতে হবে! বান্ধবী পরিবেষ্টিত হয়ে থাকতেন প্রধান। ক্লাবেই বসতো মজলিস।আর সেখান থেকে দেওয়া হত সরকারি পরিষেবা। বান্ধবীদের দলে নাম লেখালে মিলত সরকারি পরিষেবা। অভিযোগ ভয়ঙ্কর। প্রবল চাপের মুখে পড়ে আজ, শুক্রবার পদত্যাগ করলেন তৃণমূল প্রধান। জব কার্ড-সহ নানাবিধ দাবিতে তৃণমূল প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

২২ আসন বিশিষ্ট জলপাইগুড়ি অরবিন্দ গ্রামপঞ্চায়েতের মধ্যে  তৃণমূল ১৬, বিজেপি ৪, সিপিএম ১, সিপিআই ১। অভিযোগ, পালাবদলের পর থেকে অফিসে যাচ্ছেন না তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রামপঞ্চায়েতের প্রধান রাজেশ মন্ডল। আর এর জেরে বন্ধ হয়ে রয়েছে যাবতীয় উন্নয়নমূলক কাজকর্ম। একই সঙ্গে এখন শুরু হচ্ছে ১০০ দিনের কাজ। জব কার্ড না পেয়ে সমস্যায় গ্রামবাসীরা। একইসঙ্গে এলাকায় পানীয় জলের ব্যাপক সমস্যা। প্রধান প্রায় দু মাস ধরে গ্রামপঞ্চায়েত অফিসে না যাওয়ায় সেই কাজও ব্যাহত হচ্ছে। এলাকায় ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে।এইসব নিয়ে জবাব চাইতে আজ গ্রামপঞ্চায়েতের প্রধান রাজেশ মন্ডলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন গ্রামপঞ্চায়েতের প্রধান রাজেশ। তাঁর বক্তব্য, “কাজের পরিবেশ নেই।” তবে তিনি পঞ্চায়েত সদস্য হিসাবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

 

Follow Us