Jalpaiguri: স্পেন থেকে তিন্নির খোঁজ পেল মা, ১৩ মাস পর অধ্যাপিকা পেনা বকেটের কোল আলো করল মেয়ে

Jalpaiguri: সোমবার স্পেন থেকে মেয়েকে নিতে আসা ইওলান্ডার হাতে তিন্নিকে তুলে দিলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন। উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকরা।

Jalpaiguri: স্পেন থেকে তিন্নির খোঁজ পেল মা, ১৩ মাস পর অধ্যাপিকা পেনা বকেটের কোল আলো করল মেয়ে
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 10, 2025 | 8:05 PM

জলপাইগুড়ি: আজ থেকে ১৩ মাস আগে মেয়েকে জন্ম দেওয়ার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে নিরুদ্দেশ হয়ে যান মা। সরকারি নিয়ম মেনে কিছুদিন পর সেই শিশুকন্যার স্থান হয় জলপাইগুড়ির হোমে। সেখানেই তার নাম দেওয়া হয় তিন্নি। প্রায় ১৩ মাস হোমেই ছিল সে। এরপর অনলাইনে যোগাযোগ করে তিন্নির খোঁজ পান স্পেনের বাসিন্দা, অর্থনীতির অধ্যাপিকা পেনা বকেট।

সিঙ্গেল মাদার ইওলান্ডা পেনা বকেটের বয়স ৪৩। AFFA (আফা) অর্থাৎ অথরাইজড ফরেন অ্যাডাপটেশন এজেন্সি-র মাধ্যমে CARA (কারা) অর্থাৎ সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটির সঙ্গে যোগাযোগ করেন ইওলান্ডা। এরপর কারা-র মাধ্যমে জলপাইগুড়ি গভর্নমেন্ট স্পন্সর স্পেশালাইজস্ট অ্যাডপশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করে খুঁজে পান তিন্নিকে।

সোমবার স্পেন থেকে মেয়েকে নিতে আসা ইওলান্ডার হাতে তিন্নিকে তুলে দিলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন। উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকরা। স্পেন থেকে ভাই আভিয়ারকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। মেয়েকে কোলে নিয়ে আপ্লুত সিঙ্গল মাদার ইওলান্ডা।

এদিন তিন্নিকে তার মায়ের হাতে তুলে দেওয়ার সময় মন ভারাক্রান্ত হয়ে যায় জেলাশাসক শামা পারভিনের। অপরদিকে তিন্নি মা পেল, এই ভেবেই খুশি জেলাশাসক সহ প্রশাসনের আধিকারিকরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us