Bhangar: ISF নেতা-কর্মীদের ওপর নৃশংস ‘হামলা’, ২৪ ঘণ্টার মধ্যে খায়রুল ইসলামকে তুলে আনল পুলিশ

Bhangar ISF Attack Case: বুধবার দুপুরে ধৃত খায়রুল ইসলামকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, হামলার পেছনে আরও কারা জড়িত তা জানতে ধৃত তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Bhangar: ISF নেতা-কর্মীদের ওপর নৃশংস হামলা, ২৪ ঘণ্টার মধ্যে খায়রুল ইসলামকে তুলে আনল পুলিশ
গ্রেফতার খায়রুলImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 16, 2026 | 2:32 PM

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের পাকাপোল এলাকায় আইএসএফ নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতা খায়রুল ইসলামকে গ্রেফতার করল পোলেরহাট থানার পুলিশ। গত মঙ্গলবার পাকাপোল এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়। হামলার ঘটনায় এখনও পর্যন্ত তিন জন ISF কর্মী গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার পর ISF-এর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়, যার ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। উভয় পক্ষই অবশ্য থানায় পাল্টা লিখিত অভিযোগ জমা দিয়েছে।

বুধবার দুপুরে ধৃত খায়রুল ইসলামকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, হামলার পেছনে আরও কারা জড়িত তা জানতে ধৃত তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

তবে গ্রেফতারের পর নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন খায়রুল ইসলাম। তাঁর দাবি, এটি একটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা এবং রাজনৈতিক চক্রান্ত করে তাঁকে এই মামলায় ফাঁসানো হয়েছে।

উল্লেখ্য,  মাঝের একটা দীর্ঘ সময় পর মঙ্গলবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়।  ভাঙড়ের পাকাপোলে ISF ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ, প্রথম আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের খায়রুলের বিরুদ্ধে।

Loading...
Unable to load recommendations.
Follow Us