Malda Fire: বিধ্বংসী আগুনে পুড়ে খাঁক শতাধিক বাড়ি! ঝলসে মৃত ১, আহত অন্তত ৩০

Fire in Malda: কীভাবে আগুন লাগল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা এখন সম্ভব হয়েছে। তবে এখনও কিছু কিছু জায়গায় পকেট ফায়ার জ্বলতে দেখা যাচ্ছে।

Malda Fire: বিধ্বংসী আগুনে পুড়ে খাঁক শতাধিক বাড়ি! ঝলসে মৃত ১, আহত অন্তত ৩০
মালদায় বিধ্বংসী আগুনImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

May 01, 2024 | 6:27 PM

মালদা: ভয়ঙ্কর অগ্নিকাণ্ড মালদার রতুয়ায়। বুধবার বিকেলে বিধ্বংসী আগুন রতুয়া থানা এলাকার অন্তর্গত মহানন্দা টোলার বলরামপুরে। আগুনের লেলিহান শিখায় গ্রাস করেছে একের পর এক বাড়ি। পুড়ে খাঁক হয়ে গিয়েছে অন্তত শতাধিক বাড়ি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আগুনে পুড়ে মৃত্য়ু হয়েছে এক মহিলার। আহতের সংখ্যা অন্তত ৩০। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা এখন সম্ভব হয়েছে। তবে এখনও কিছু কিছু জায়গায় পকেট ফায়ার জ্বলতে দেখা যাচ্ছে।

জানা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সকলেই গঙ্গা-ভাঙনের উদ্বাস্তু পরিবার। দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে স্থানীয় থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বিধায়কও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে খতিয়ে দেখছেন তিনি। বিধ্বংসী অগ্নিকাণ্ডে মাথার উপর ছাদ হারিয়েছে বহু পরিবার। চারদিকে এখন শুধুই হাহাকার। প্রয়োজনীয় জিনিসপত্রও অনেকে বাড়ি থেকে বের করার সুযোগ পাননি।

কীভাবে আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে বিধায়ক জানাচ্ছেন, বাড়ির রান্না করার সময় কোনও ঘর থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে। স্থানীয় প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

 

Follow Us