Maldah: কে হবেন টিচার ইন চার্জ? স্কুলের মধ্যেই শিক্ষকদের মারামারি

Maldah: প্রধান শিক্ষক অবসর নেওয়ার পরে কে টিচার ইন চার্জ হবে, তা নিয়ে বিবাদ চলছিল। শিক্ষকরা গত জুন মাসে তপন মণ্ডলকে রেজুলেশন করে টিআইসি নির্বাচিত করেন। এই নিয়ে বিবাদ চলতে থাকায় ডিআই-এর নির্দেশে আবার দায়িত্ব সামলাতে থাকেন ওই স্কুলের অন্য এক সিনিয়র শিক্ষক জীতেন্দ্র বর্মন।

Maldah: কে হবেন টিচার ইন চার্জ? স্কুলের মধ্যেই শিক্ষকদের মারামারি
মালদহের স্কুলে মারামারি!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 11, 2024 | 6:10 PM

মালদহ: স্কুল চলাকালীন ক্যাম্পাসের মধ্যেই শিক্ষকদের মধ্যে মারামারি। টিআইসি-র চেয়ার পাওয়া এবং মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রকাশ্যে মারামারি। চলে গালিগালাজও।  মালদহের বামোনগোলার জগদলা উচ্চ বিদ্যালয়ের ঘটনা।

প্রধান শিক্ষক অবসর নেওয়ার পরে কে টিচার ইন চার্জ হবে, তা নিয়ে বিবাদ চলছিল। শিক্ষকরা গত জুন মাসে তপন মণ্ডলকে রেজুলেশন করে টিআইসি নির্বাচিত করেন। এই নিয়ে বিবাদ চলতে থাকায় ডিআই-এর নির্দেশে আবার দায়িত্ব সামলাতে থাকেন ওই স্কুলের অন্য এক সিনিয়র শিক্ষক জীতেন্দ্র বর্মন।

এই নিয়ে নিয়মিত ঝগড়া, বিবাদ চলতেই থাকে। এরই মধ্যে মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি ও স্কুলে অব্যবস্থা নিয়ে ব্লক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন স্কুলের অভিভাবকরা। অন্যদিকে এই নিয়ে স্কুলের মধ্যেই মারামারি শুরু হয়ে যায়, দুই টিআইসি-র অনুগামীদের মধ্যে। মারামারি চলে জীবন বিজ্ঞানের শিক্ষক ও ওয়ার্ক এডুকেশন এর শিক্ষকের মধ্যে। আর সেই ছবি ভাইরাল হতেই শোরগোল। যদিও এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us