School: স্কুলের সামনেই ছাত্রীকে দেখিয়ে নোংরা অঙ্গভঙ্গি, মাঝ বয়সী লোককে বুঝিয়ে দিল ছাত্ররা

Malda: অভিযোগ, স্কুলের সামনে ছাত্রীদের উদ্দেশ্য করে ওই যুবক অশ্লীল অঙ্গভঙ্গি করছিল অভিযুক্ত। যা দেখে স্কুল ছাত্ররা দৌড়ে গিয়ে ওই যুবককে ধাওয়া করে স্কুলে নিয়ে যায়। এরপর স্কুল কর্তৃপক্ষ ওই যুবককে ক্লাসরুমে আটকে রেখে মানিকচক থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

School: স্কুলের সামনেই ছাত্রীকে দেখিয়ে নোংরা অঙ্গভঙ্গি, মাঝ বয়সী লোককে বুঝিয়ে দিল ছাত্ররা
ছাত্রীকে হেনস্থাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 11, 2026 | 8:07 PM

মালদহ: স্কুলের সামনে দাঁড়িয়ে স্কুলছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ। ছাত্র ছাত্রীদের ধাওয়া। পাকড়াও যুবক। রাজ্যে যখন বারুইপুর নিয়ে এত উত্তাল পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে উত্তেজনা ছড়াল মানিকচকের মথুরাপুর বিএসএস (BSF) হাইস্কুলে। পুলিশ এসে গ্রেফতার করল যুবককে।

অভিযোগ, স্কুলের সামনে ছাত্রীদের উদ্দেশ্য করে ওই যুবক অশ্লীল অঙ্গভঙ্গি করছিল অভিযুক্ত। যা দেখে স্কুল ছাত্ররা দৌড়ে গিয়ে ওই যুবককে ধাওয়া করে স্কুলে নিয়ে যায়। এরপর স্কুল কর্তৃপক্ষ ওই যুবককে ক্লাসরুমে আটকে রেখে মানিকচক থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরে এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তরফে আটক যুবকের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যার ভিত্তিতে পুলিশ যুবককে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করে।

সম্প্রতি রাজ্যে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। বারুইপুরের সেই ঘটনায় তৎক্ষনাত গ্রেফতার হয়েছেন একাধিক জন। এমনকী, পুলিশ এনকাউন্টারও করেছে। রাজ্যে ক্ষমতায় আসার আগেই বিজেপি সরকার প্রতিশ্রিতি দিয়েছিল কোনও ভাবেই নারীদের উপর অত্যাচার বরদাস্ত করা হবে না। পুলিশকে সেই নিয়ে কড়া বার্তাও দিয়ে রেখেছেন পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মহিলাদের উপর অত্যাচার জিরো টলারেন্স। এবার এই আবহের মধ্যে স্কুল ছাত্রীকে হেনস্থার অভিযোগ।

Follow Us