Maldah dacoity: ঝাড়খণ্ড থেকে এসে মালদহর গহনার দোকানে ডাকাতি, গ্রেফতার ১

Maldah dacoity: মালদহ পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম দীপক কুমার দাস (২২)। ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতায় সাহেবগঞ্জ জেলার জিরুয়াবাড়ি থানা এলাকা থেকে এই দুষ্কৃতীকে গ্রেফতার হয়েছে। পুলিশের প্রাথমিক জেরায় অভিযুক্ত যুবক ডাকাতির ঘটনা স্বীকারও করে নিয়েছে।

Maldah dacoity: ঝাড়খণ্ড থেকে এসে মালদহর গহনার দোকানে ডাকাতি, গ্রেফতার ১
এই সেই দীপক কুমার দাস যিনি ডাকাতির অভিযোগে ধরা পড়েছেনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 06, 2024 | 2:23 PM

মালদহ: মালদহের সোনার দোকানে ডাকাতি। ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদহ জেলা পুলিশ। সূত্রের খবর, ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন পাঁচ ব্যক্তি। তাঁদের মধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মালদহ পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম দীপক কুমার দাস (২২)। ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতায় সাহেবগঞ্জ জেলার জিরুয়াবাড়ি থানা এলাকা থেকে এই দুষ্কৃতীকে গ্রেফতার হয়েছে। পুলিশের প্রাথমিক জেরায় অভিযুক্ত যুবক ডাকাতির ঘটনা স্বীকারও করে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধমূলক কাজ কর্মের সঙ্গে যুক্ত থাকত এই যুবক। ডাকাতির সময় তাঁকে বিভিন্ন সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে। এই যুবকের বিরুদ্ধে ঝাড়খণ্ড পুলিশের কাছে বহু মামলা রয়েছে। ধৃতের বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে। তবে সোনার দোকানে এই ডাকাতির ঘটনায় এখনো গ্যাং লিডার লালু সাহানি অধরা।

জানা গিয়েছে, কুখ্যাত এই অপরাধীর আত্মীয় হয় এই যুবক। নিজেদের হেফাজতে রেখে দীপক কুমার দাসকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর মালদহের চাঁচল থানার ঢিল ছোড়া দূরত্বে একটি বড় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। যে সময় উৎসবের মেজাজে ব্যস্ত শহরের বাকি জনগণ সেই সময়কেই ডাকাতির জন্য কাজে লাগায় ডাকাত দল। মাথায় হেলমেট ও মাঙ্কি ক্যাপ পরে গহনার দোকানে প্রবেশ করে তারা। দোকানের কর্মীদের মারধর করে প্রচুর গহনা লুট করে নিয়ে যায়। বেরনোর সময় এক রাউন্ড শূন্যে গুলিও চালায়। এই ঘটনার তদন্তে নামে জেলা পুলিশ। প্রথমে গ্রেফতার করা হয় এক লিঙ্কম্যানকে। তবে ডাকাতির ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে এই প্রথম কোনও দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদহ জেলা পুলিশ।

 

Follow Us