Malda Murder: বালতি নিয়ে বাগানে যাচ্ছিলেন, দাঁ নিয়ে এককোপে ডানহাত কেটে দিলেন তৃণমূল নেতা

Malda: হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের সুজাপুরে। আহত ব্যক্তি ইসরাফিল শেখ তাঁর ছাগলের খামার থেকে ফিরছিলেন। অভিযোগ, সেই সময় পথে তাঁর ওপর হামলা চালায় সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আরিফ আলি সহ তাঁর অনুগামী তৃণমূল কর্মীরা।

Malda Murder: বালতি নিয়ে বাগানে যাচ্ছিলেন, দাঁ নিয়ে এককোপে ডানহাত কেটে দিলেন তৃণমূল নেতা
এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 05, 2026 | 1:41 PM

মালদহ: বাগান থেকে বেরচ্ছিলেন। সেই সময় হাড়হিম ঘটনা। পিছন থেকে এলেন কয়েকজন যুবক। তারপর কোপের পর কোপ মাথায় ঘাড়ে বুকে পেটে। কেটে নেওয়া হল ডানহাত, কান। এরপর পরপর দুই রাউন্ড গুলি। আশঙ্কাজনক অবস্থায় প্রৌঢ় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা তথা তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ ৮ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজও। অভিযুক্ত সকলেই পলাতক।

হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের সুজাপুরে। আহত ব্যক্তি ইসরাফিল শেখ তাঁর ছাগলের খামার থেকে ফিরছিলেন। তারপর বাগানে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় পথে তাঁর ওপর হামলা চালায় সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আরিফ আলি সহ তাঁর অনুগামী তৃণমূল কর্মীরা। ইসরাফিলের স্ত্রী সাহেদা খাতুন কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ইসরাফিল। ঘটনার তদন্তে পুলিশ। অভিযুক্তরা পলাতক।

আহতের স্ত্রী বলেন, “পেঁপে গাছে কীটনাশক দেবেন বলেছিলেন। তিনি থেকে চারটে বাড়ির পরই এই গাছের বাগান। ও সেখানেই গিয়েছিল। তখনই পিছন থেকে এসে কোপ মারে। কেন করল বুঝতেই পারছি না। ডান হাত কেটে পড়ল। সব শেষ। ওরা সবাই তৃণমূল করে। আমি ভাবতে পারিনি এমন হবে। ওর সঙ্গে কারও শত্রুতা ছিল না। তবুও কেন করল বুঝতে পারলাম না।”

Loading...
Unable to load recommendations.
Follow Us