Police Arrest: ডাকাতি করবে বলে ঠিক ছিল, আগেভাগেই তুলে নিল পুলিশ

তখনই ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করে। হয় উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং একাধিক ধারাল অস্ত্র। বাজেয়াপ্ত করা হয়েছে একটি পিকআপ ভ্যান ও একটি মারুতি গাড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালতোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ডাকাতির উদ্দেশ্যে ওই ছয় দুষ্কৃতী পাথরডোবার জঙ্গলে ডেরা বাঁধে।

Police Arrest: ডাকাতি করবে বলে ঠিক ছিল, আগেভাগেই তুলে নিল পুলিশ
পুলিশের হাতে গ্রেফতারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 26, 2026 | 1:04 PM

পশ্চিম মেদিনীপুর: ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল। তবে পুলিশ টের পেয়ে যায়। আর তারপরই গ্রেফতার ছ’জন দুষ্কৃতী। উদ্ধার আগ্নেয়াস্ত্র-সহ একাধিক ধারাল অস্ত্র। চাঞ্চল্য গোয়ালতোড়ে।

গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পুলিশ এবং গড়বেতা থানার পুলিশের যৌথ অভিযান চালায়। তখনই ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করে। হয় উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং একাধিক ধারাল অস্ত্র। বাজেয়াপ্ত করা হয়েছে একটি পিকআপ ভ্যান ও একটি মারুতি গাড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালতোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ডাকাতির উদ্দেশ্যে ওই ছয় দুষ্কৃতী পাথরডোবার জঙ্গলে ডেরা বাঁধে।

জানা গিয়েছে, দুষ্কৃতীদের মধ্যে তিনজনের বাড়ি মেদিনীপুর শহরের হাতিহলকা এলাকায়। অপর তিন দুষ্কৃতীর বাড়ি নয়াগ্রাম এলাকায়। ধৃতরা এর আগেও অপরাধ জগতের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । গবাদিপশু চুরি করার অভিযোগ আছে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধৃতদের আজ গড়বেতা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

Follow Us