Railway Track Landslide: টানা ভারী বৃষ্টিতে লাইনে ধস, আটকে বহু ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

Railway Track Landslide: দক্ষিণবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথে, ফরাক্কা ব্যারেজে প্রবেশের ঠিক আগে আপ লাইনে আচমকাই মাটি বসে যায়। কয়েক দিন ধরে চলা অবিরাম বৃষ্টির কারণে রেললাইনের নিচের মাটি নরম হয়ে ধস নেমেছে বলে প্রাথমিক ধারণায় অনুমান করছেন ইঞ্জিনিয়াররা।

Railway Track Landslide: টানা ভারী বৃষ্টিতে লাইনে ধস, আটকে বহু ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
লাইনে ধসImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 03, 2026 | 9:38 AM

মুর্শিদাবাদ: টানা ভারী বৃষ্টির জেরে চরম বিপত্তির মুখে পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিশন। বৃহস্পতিবার ভোররাতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল। এই ঘটনায় তীব্র ভোগান্তির শিকার হয়েছেন হাজার হাজার সাধারণ যাত্রী।

রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথে, ফরাক্কা ব্যারেজে প্রবেশের ঠিক আগে আপ লাইনে আচমকাই মাটি বসে যায়। কয়েক দিন ধরে চলা অবিরাম বৃষ্টির কারণে রেললাইনের নিচের মাটি নরম হয়ে ধস নেমেছে বলে প্রাথমিক ধারণায় অনুমান করছেন ইঞ্জিনিয়াররা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ আধিকারিক ও রক্ষণাবেক্ষণকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে।

ধসের কারণে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগকারী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং দার্জিলিং মেলের মতো দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। মাঝপথে ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় অনেক যাত্রীই লাইনে থেকে নেমে জমির আলপথ ধরে হেঁটে হাইওয়েতে যাওয়ার চেষ্টা করছেন।  যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি সম্পন্ন করল রেল দফতর। রেল চলাচল প্রক্রিয়া শুরু হলেও স্বাভাবিক হতে সময় লাগবে। উত্তরবঙ্গমুখী ট্রেনগুলিকে বিকল্প পথ দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা, সে ব্যাপারে ভাবনাচিন্তা চলছে। উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেনকে মাঝপথেই দাঁড় করিয়ে রাখা হয়েছে। নতুন করে কোনও উত্তরবঙ্গগামী ট্রেন  হাওড়া থেকে ছাড়া হচ্ছে না। রেল সূত্রে খবর, কেবল নিউ ফরাক্কা স্টেশন নয়, আশপাশের অনেক এলাকাতেই লাইনের ধারে মাটি নরম হয়ে গিয়েছে। তাই সেখানেও পরীক্ষা করা হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us