Malda Bomb Explosion: আম ভেবে কুড়োতে গিয়ে বিস্ফোরণ, আহত তিন শিশু

English Bazar Crime: দুর্ঘটনাস্থলের ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে শাসকদল তৃণমূলের একটি কার্যালয়। আর ওই আম বাগানে প্রতিদিন বসে জুয়া ও মদের আসর সহ হরেক রকম অসামাজিক কাজকর্ম। জুয়াড়ি বা দুষ্কৃতীরাই সেখানে বোমা মজুত করে রেখেছিল বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।

Malda Bomb Explosion: আম ভেবে কুড়োতে গিয়ে বিস্ফোরণ, আহত তিন শিশু
মালদহে বোমা বিস্ফোরণImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 16, 2026 | 1:28 PM

মুর্শিদাবাদ: আম কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণের জেরে রক্তাক্ত শৈশব। বোমা ফেটে গুরুতর জখম হয়েছে তিন শিশু। এদের মধ্যে সপ্তম শ্রেণির ছাত্রের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে সে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাবা মঙ্গল রায় পেশায় একজন টোটো চালক। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম থেকে মাত্র ১০০ মিটার দূরে একটি আম বাগানে আম কুড়াতে গিয়েছিল ওই তিন শিশু। অভিযোগ, বাগানের মধ্যে একটি বোমা পড়ে থাকতে দেখে সেটিকে না চিনে, ‘আম’ ভেবে ব্যাগে ভরতে যায় তারা। সেই সময়ই ঘটে তীব্র বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শিশুরা।

এলাকাবাসীদের অভিযোগ, দুর্ঘটনাস্থলের ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে শাসকদল তৃণমূলের একটি কার্যালয়। আর ওই আম বাগানে প্রতিদিন বসে জুয়া ও মদের আসর সহ হরেক রকম অসামাজিক কাজকর্ম। জুয়াড়ি বা দুষ্কৃতীরাই সেখানে বোমা মজুত করে রেখেছিল বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের। কে বা কারা এই ঘটনার পেছনে দায়ী, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বাসিন্দারা।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। এলাকা থেকে তাসের বান্ডিল এবং দেশলাই উদ্ধার করা হয়েছে। এই বোমা কোথা থেকে এল এবং কারা এর পেছনে জড়িত, তা জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us