Robotic Surgery in Kalyani: ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ে হাঁটু প্রতিস্থাপন! কল্যাণীতেই হবে রোবোটিক সার্জারি, উদ্বোধনে শমীক

Robotic Surgery in West Bengal: যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে উচ্ছ্বসিত শমীক ভট্টাচার্যও। তিনি গোটা পরিকাঠামোরই সাধুবাদ জানাচ্ছেন। বলছেন, হাঁটু প্রতিস্থাপনের জন্য রোবোটিক সার্জারি হচ্ছে। আমরা কোথায় আছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে এটাই তার সবথেকে বড় প্রমাণ।

Robotic Surgery in Kalyani: ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ে হাঁটু প্রতিস্থাপন! কল্যাণীতেই হবে রোবোটিক সার্জারি, উদ্বোধনে শমীক
কী বলছেন শমীক? Image Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 15, 2026 | 6:34 PM

কল্যাণী: এবার কল্যাণী জেনারেল হাসপাতালেও মিলবে অত্যাধুনিক রোবটিক সার্জারি পরিষেবা। উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সূচনা হল হাঁটুর অপারেশন বিভাগেরও। সাধারণ রোগীদের কথা মাথায় রেখে রোবোটিক সার্জারি সহ বিভিন্ন অপারেশনে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আধুনিক প্রযুক্তিগত পরিকাঠামোয় জেলার মানুষ আরও উন্নত মানের পরিষেবা পাবেন। পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলতেই এই নয়া উদ্যোগ। এর ফলে নদিয়া সহ আশপাশের অন্য়ান্য জেলার মানুষ কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাবেন।  

যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে উচ্ছ্বসিত শমীক ভট্টাচার্যও। তিনি গোটা পরিকাঠামোরই সাধুবাদ জানাচ্ছেন। বলছেন, হাঁটু প্রতিস্থাপনের জন্য রোবোটিক সার্জারি হচ্ছে। আমরা কোথায় আছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে এটাই তার সবথেকে বড় প্রমাণ। এনারা তো ৬০ শতাংশ কাট অফ করে এই অঞ্চলের মানুষকে পরিষেবা দেবেন। এটা খুবই প্রশংসনীয়। 

খুশি হাসপাতালের কর্মকর্তারাও। তাঁরা যদিও নিজেদের কর্মীদেরও চেষ্টারও সাধুবাদ জানাচ্ছেন। কল্যাণী জেনারেল হাসপাতালের ডিরেক্টর শীলা সিং ঘোষ বলছেন, “আমরা ভীষণ ভাবে চেষ্টা করে একটা সুন্দর প্রোফেশনাল টিচিংয়ের মাধ্যমে নার্সিং পরিষেবাকেও আমরা উন্নত করব। আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে রিসার্চ করেছি। আজ হাসপাতাল যে মাইলস্টোন ছুঁতে পারছে তাতে হাসপাতালের নার্সদের বিশাল বড় ভূমিকা রয়েছে।” 

Follow Us