Krishnanagar Murder: বাড়িতে না জানিয়েই ১৫ দিন বেঙ্গালুরুতে প্রেমিকের কাছে ছিলেন কৃষ্ণনগরের তরুণী? ধার নিয়েছিলেন মোটা অঙ্কের টাকা, জেরায় বিস্ফোরক তথ্য

Krishnanagar Murder: পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, ওই যুবক কৃষ্ণনগর থেকে বেঙ্গালোর চলে যান। এর কয়েকদিন পর তরুণী নিজের বাড়িতে কিছু না জানিয়ে চলে যায় প্রেমিকের কাছে। সেখানেই ছিলেন পনেরো দিন। সেই সময় পুলিশে অভিযোগ করেছিলেন তরুণীর পরিবার। তা নিয়ে কোনও বিবাদ কি না খতিয়ে দেখছে পুলিশ।

Krishnanagar Murder: বাড়িতে না জানিয়েই ১৫ দিন বেঙ্গালুরুতে প্রেমিকের কাছে ছিলেন কৃষ্ণনগরের তরুণী? ধার নিয়েছিলেন মোটা অঙ্কের টাকা, জেরায় বিস্ফোরক তথ্য
মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিলেন?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 17, 2024 | 3:23 PM

কৃষ্ণনগর: কৃষ্ণনগরে তরুণী খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন তাঁর প্রেমিক। আটক করা হয়েছিল তাঁর মা-বাবাকেও। পুলিশি জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, প্রেমিকের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নিয়েছিলেন ওই তরুণী। তারপর থেকেই টাকা ফেরত চাইছিলেন প্রেমিক। সেখান থেকে উভয়ের মধ্যে বিবাদ কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, ওই যুবক কৃষ্ণনগর থেকে বেঙ্গালোর চলে যান। এর কয়েকদিন পর তরুণী নিজের বাড়িতে কিছু না জানিয়ে চলে যায় প্রেমিকের কাছে। সেখানেই ছিলেন পনেরো দিন। সেই সময় পুলিশে অভিযোগ করেছিলেন তরুণীর পরিবার। তা নিয়ে কোনও বিবাদ কি না খতিয়ে দেখছে পুলিশ।

যে মহিলা পরিচালিত পুজো মণ্ডপের সামনে দেহটি মিলেছিল সেই খানে তরুণীকে কে বা কারা নিয়ে গিয়েছিলেন সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। প্রেমিক ছাড়া আর কেউ জড়িত কি না ঘটনাস্থলের আশেপাশের বেশকিছু ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাত ১০.১৫ প্রেমিকের টাওয়ার লোকেশন পাওয়া যায় কলেজ মাঠের আশেপাশে। যা ওই এলাকারই আশেপাশেই রয়েছে বলে খবর। অভিযুক্ত কেন ঘটনার দিন এলাকায় গিয়েছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

জানা যাচ্ছে, পুলিশি জেরায় অভিযুক্ত প্রেমিক জানিয়েছেন, “আমার সঙ্গে সারাদিন দেখা হয়নি। ফোনে কথা হয়েছিলো। রাতে কলেজ মাঠে আমরা দুজন বন্ধু ছিলাম। আমি ওকে ডেকে পাঠাইনি। ওর সঙ্গে দেখা করার জন্য কলেজ মাঠে গিয়েছিলাম, কিন্তু দেখা হয়নি। ফোন যখন কথা হয়েছে তখন বলছে,আমার সঙ্গে সম্পর্ক রাখিস না।”

Follow Us