Nadia: লুডো খেলা নিয়ে তুমুল ঝামেলা, ছেলেকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

গুরুতর আহত অবস্থায় আবদুল দফাদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হচ্ছে বলে জানা যায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Nadia: লুডো খেলা নিয়ে তুমুল ঝামেলা, ছেলেকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
মৃত ব্যক্তিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 26, 2026 | 7:50 PM

কালীগঞ্জ (নদিয়া): মোবাইলে লুডো খেলাকে কেন্দ্র করে বচসা। যুবককে বেধড়ক মারধর। বাধা দিতে গিয়ে তাদের মারধরের জেরে মৃত্যু ওই যুবকের বাবার। ঘটনাটি কালিগঞ্জ থানার দেবগ্রাম এলাকায়।

দেবগ্রাম রেল লাইনের ধারে বসবাস করতেন আবদুল দফাদার ও তাঁর পরিবার। এলাকায় প্রতিবেশীদের সঙ্গে তাঁর ছেলে রাহুল দফাদার মোবাইলে লুডো খেলছিল। তাকে কেন্দ্র করে প্রতিবেশী যুবকদের সঙ্গে বচসা। তার জেরে ওই যুবককে মারধরের অভিযোগ। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর বাবা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

গুরুতর আহত অবস্থায় আবদুল দফাদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হচ্ছে বলে জানা যায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হবে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে।।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us