Nadia: পাট জমিতে টেনে নিয়ে গিয়ে ২৫ বছরের যুবতীকে ধর্ষণের অভিযোগ, শান্তিপুরে গ্রেফতার দুই

Santipur: কিন্তু ঘটনার সময় চিৎকার চেঁচামেঁচি শুনতে পান পাশেরই দুই বাসিন্দা। তাঁরা ছুটে যেতেই তাঁদের চোখের সামনে পুরো ঘটনাটাই স্পষ্ট হয়ে যায়। ঘটনার ক্যামেরা বন্দিও করে তাঁরা। ইতিমধ্যেই সেই ভিডিয়ো প্রশাসনের হাতেও তুলে দেওয়া হয়েছে।

Nadia: পাট জমিতে টেনে নিয়ে গিয়ে ২৫ বছরের যুবতীকে ধর্ষণের অভিযোগ, শান্তিপুরে গ্রেফতার দুই
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 20, 2026 | 1:43 PM

নদিয়া: পাট জমিতে টেনে নিয়ে গিয়ে বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণের অভিযোগ। ঘটনা নদিয়ার শান্তিপুর থানা এলাকার। খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ২৫ বছরের ওই যুবতী তাঁর ঠাকুমার সঙ্গে মাঠে ছাগল চড়াতে গিয়েছিল। সেই সময়েই পাশের আমবাগানে বসে মদ্যপান করছিল শান্তিপুর থানা এলাকারই দুই যুবক। অভিযোগ, ছাগল চড়াতে ছড়াতে যখন ওই প্রতিবন্ধী যুবতী ঠাকুমার থেকে একটু দূরে চলে যায় তখনই আচমকা ওই দুই যুবক তাকে হাত ধরে টেনে নিয়ে যায় পাট জমির দিকে। সেখানেই ওই যুবতীকে দুই অভিযুক্ত ধর্ষণ করে। চলে অকথ্য নির্যাতন।  

কিন্তু ঘটনার সময় চিৎকার চেঁচামেঁচি শুনতে পান পাশেরই দুই বাসিন্দা। তাঁরা ছুটে যেতেই তাঁদের চোখের সামনে পুরো ঘটনাটাই স্পষ্ট হয়ে যায়। ঘটনার ক্যামেরা বন্দিও করে তাঁরা। ইতিমধ্যেই সেই ভিডিয়ো প্রশাসনের হাতেও তুলে দেওয়া হয়েছে। পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে। 

রবিবার রাতে নির্যাতিতার পরিবারের তরফে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেতেই পুরোদমে তদন্ত শুরু করে পুলিশ। এলাকা থেকেই গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। এদিনই তাঁদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। আপাতত তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার মূলে যেতে চাইছে পুলিশ। অন্যদিকে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছে নির্যাতিতার পরিবারের সদস্যরা। সরব হয়েছেন প্রতিবেশীরাও। পুলিশও কথা বলছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। 

Follow Us