Nadia News: নেশার টাকা না দিতেই অশান্তি, শ্বাসরোধ করে স্ত্রীকে ‘খুন’, চাঞ্চল্য কৃষ্ণনগরে

Nadia Crime News: ধৃতের নাম ভরত মণ্ডল। নদিয়ায় নাকাশিপাড়া থানার বাসিন্দা তিনি। বছর পাঁচেক আগে উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকার বাসিন্দা সুনীতাকে বিয়ে করে ভরত। পেশায় ইটভাটার শ্রমিক। প্রতিবেশীদের অভিযোগ, প্রতিদিন নেশা করত ভরত। আর সেই নেশার টাকা জোগাড় করার জন্য স্ত্রী উপর চাপ দিত বলে অভিযোগ।

Nadia News: নেশার টাকা না দিতেই অশান্তি, শ্বাসরোধ করে স্ত্রীকে খুন, চাঞ্চল্য কৃষ্ণনগরে
নদিয়ার কৃষ্ণনগরে চাঞ্চল্যImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

May 11, 2026 | 2:33 PM

নদিয়া : নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে খুনের অভিযোগ। শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম সুনীতা সর্দার। ঘটনায় ইতিমধ্যেই স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গোটা ঘটনায় জড়িত রয়েছে মৃতার শ্বশুর ও শাশুড়িও। তাদেরও গ্রেফতার করা হয়েছে বলে খবর। নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ঘটনা। ধৃতদের আজ কৃষ্ণনগর আদালতে তোলা হয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

কেন, কীভাবে খুন করা হল?

ধৃতের নাম ভরত মণ্ডল। নদিয়ায় নাকাশিপাড়া থানার বাসিন্দা তিনি। বছর পাঁচেক আগে উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকার বাসিন্দা সুনীতাকে বিয়ে করে ভরত। পেশায় ইটভাটার শ্রমিক। প্রতিবেশীদের অভিযোগ, প্রতিদিন নেশা করত ভরত। আর সেই নেশার টাকা জোগাড় করার জন্য স্ত্রী উপর চাপ দিত বলে অভিযোগ। মাঝেমধ্যেই সংসারে অশান্তির লেগে থাকত। এদিনও টাকার জন্য স্ত্রীর সঙ্গে তুমুল বচসা হয়। স্ত্রী নেশার টাকা দিতে অস্বীকার করলে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরই নাকাশিপাড়া থানার পুলিশ স্বামী-সহ শাশুড়িকে গ্রেফতার করে। ধৃতদের আজ কৃষ্ণনগর আদালতে তোলা হয়।

কী বলছে মৃতার পরিবার? 

মৃতার দাদা বলেন, “আমার বোন বাড়িতেই ছিল। শ্বশুর-শাশুড়িও বাড়ি ছিল। তখনই ভগ্নিপতি এসে বোনাকে গলা টিপে মেরে দেয়। তারপরই বাইরে এসে বলে আমি আমার বউকে মেরে দিয়েছি। তারপর সবাই ওকে মারধর করে। বোনের বর নেশা করত। টাকা চাইত। হয়তো টাকা দিতে পারেনি। তাই আমার বোনটাকে গলা টিপে মেরে দিয়েছে। দোষীদের শাস্তির দাবি করছি। আমার বোনের বিচার চাই।”

Follow Us