Bagda: স্কুলের জমি প্রতিবেশীর নামে! বিধায়কের সামনেই অভিযোগ জানাতে মিলল ব্যবস্থার আশ্বাস

বিধায়কের সামনে রনঘাট গ্রাম পঞ্চায়েতের কুলবেড়িয়ার গ্রামের বাসিন্দারা বিএলআরও-র কাছে অভিযোগ জানাতে যান। তাঁরা অভিযোগ করেন, প্রাথমিক বিদ্যালয়ের জমিকে প্রতিবেশী নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। বিএলআরও অভিযোগ শুনে সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Bagda: স্কুলের জমি প্রতিবেশীর নামে! বিধায়কের সামনেই অভিযোগ জানাতে মিলল ব্যবস্থার আশ্বাস

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 22, 2026 | 7:10 AM

বাগদা: বাগদায় প্রাথমিক বিদ্যালয়ের জমি নিজের নামে রেকর্ড বানিয়েছেন স্কুলের পাশে থাকা এক ব্যক্তি। বিধায়কের সামনে বিএলআরও-র কাছে অভিযোগ জানাতেই সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএলআরওর ।

শুক্রবার উত্তর ২৪ পরগনার বাগদার বিধায়ক সোমা ঠাকুর হেলেঞ্ছায় অবস্থিত বাগদার বিএলআরও অফিসে যান। বিএলআরও-র সঙ্গে নানা উন্নয়নমূলক কাজের জন্য জমি সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়েছিলেন তিনি। বিধায়কের সামনে রনঘাট গ্রাম পঞ্চায়েতের কুলবেড়িয়ার গ্রামের বাসিন্দারা বিএলআরও-র কাছে অভিযোগ জানাতে যান। তাঁরা অভিযোগ করেন, প্রাথমিক বিদ্যালয়ের জমিকে প্রতিবেশী নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। বিএলআরও অভিযোগ শুনে সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুলের প্রাচীর তৈরি করার জন্য সরকারি অনুদানের জন্য আবেদন করতে গিয়ে তিনি জানতে পারেন, স্কুলের জায়গা প্রতিবেশীর নামে রয়েছে। তারা রেকর্ড বানিয়ে নিয়েছে। বিএলআরও-র কাছে অভিযোগ জানিয়ে তিনি সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বাগদার বিধায়ক সোমা ঠাকুর জানিয়েছেন, স্কুলের জায়গা অন্য লোকের নামে রেকর্ড রয়েছে এমনই অভিযোগ।

Loading...
Unable to load recommendations.
Follow Us