Bongaon: সবুজ সাথীর সাইকেল বিক্রি করার অভিযোগ, গ্রেফতার চতুর্থ শ্রেণির কর্মী

Bongaon: অভিযোগ,  সাইকেল সারাইয়ের দোকানে গিয়ে সেই  সবুজ সাথী সাইকেলের হদিশ পান স্থানীয় বাসিন্দারা । খবর দেওয়া হয় বাগদা থানার পুলিশকে। বাগদা থানা পুলিশ স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী মুকুল বিশ্বাস ও সুকদেব ভদ্রকে আটক করে ।

Bongaon: সবুজ সাথীর সাইকেল বিক্রি করার অভিযোগ, গ্রেফতার চতুর্থ শ্রেণির কর্মী
সবুজ সাথীর সাইকেল!Image Credit source: TV9 বাংলা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 15, 2024 | 2:29 PM

উত্তর ২৪ পরগনা: স্কুলের সবুজ সাথীর সাইকেল বিক্রি করার অভিযোগ উঠল চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে। গ্রেফতার চতুর্থ শ্রেণির কর্মচারী ও সাইকেল ক্রেতা। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মুকুল বিশ্বাস। অভিযোগ, মঙ্গলবার সকালে তিনি স্কুল থেকে একটি সবুজ সাথীর সাইকেল বের করে শুকদেব ভদ্র নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন।

অভিযোগ,  সাইকেল সারাইয়ের দোকানে গিয়ে সেই  সবুজ সাথী সাইকেলের হদিশ পান স্থানীয় বাসিন্দারা । খবর দেওয়া হয় বাগদা থানার পুলিশকে। বাগদা থানা পুলিশ স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী মুকুল বিশ্বাস ও সুকদেব ভদ্রকে আটক করে । বুধবার সকালে স্কুলের তরফ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ পেয়ে চতুর্থ শ্রেণি কর্মচারীকে ও সাইকেল ক্রেতাকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ । ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ ।

Follow Us