Fish Market: এবারও খাটাতে গিয়েছিলেন একই ‘ট্রিক্স’! রবিবারের বাজারে ধরা পড়ল সেই ভাইরাল চোর

Fish Market In New Barrackpur: গত মঙ্গলবার দুপুরে মধ্যমগ্রাম বাজার থেকে সকলের চোখে ধুলো দিয়ে ইলিশ মাছ নিয়ে পালান ওই মহিলা। সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । সেই ভাইরাল ছবি দেখেই অবশেষে নিউ বারাকপুর বাজার কমিটি ধরে ফেলে। অবশেষে মধ্যমগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হল সেই মাছ চোরকে।

Fish Market: এবারও খাটাতে গিয়েছিলেন একই ট্রিক্স! রবিবারের বাজারে ধরা পড়ল সেই ভাইরাল চোর
সিসিটিভিতে ধরা পড়লেন মহিলাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 06, 2026 | 6:34 PM

উত্তর ২৪ পরগনা: ক’দিন আগে মধ্যমগ্রাম বাজার থেকে একই কায়দায় ৪০০০ টাকার ইলিশ মাছ ‘চুরি’ করেছিলেন। তাও লুকিয়ে নয়, একেবারে দোকানদার বোকা বানিয়ে, ভুল বুঝিয়ে সবার সামনে থেকে নিয়ে গিয়েছিলেন মাছ। কেবল মাছই নয়, মাছ নিয়ে বাড়ি যাওয়ার রিক্সাভাড়াটাও ভুল বুঝিয়ে দোকানদারের থেকেই নিয়েছিলেন। আর ঠিক  একই কায়দায় নিউ বারাকপুর বাজারে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়লেন সেই মাছ ‘চোর’ বয়স্ক মহিলা।

গত মঙ্গলবার দুপুরে মধ্যমগ্রাম বাজার থেকে সকলের চোখে ধুলো দিয়ে ইলিশ মাছ নিয়ে পালান ওই মহিলা। সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । সেই ভাইরাল ছবি দেখেই অবশেষে নিউ বারাকপুর বাজার কমিটি ধরে ফেলে। অবশেষে মধ্যমগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হল সেই মাছ চোরকে। মধ্যমগ্রাম থানার পুলিশ আটক করে নিয়ে যায় ওই মহিলাকে।

নিউব্যারাকপুর বাজারে ওই মহিলা একই কায়দায় মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েন। ব্যবসায়ীকে তিনি বলেন, একটা বড় মাছ লাগবে তাঁর। কিন্তু তাঁর কাছে এখন টাকা নেই। একজনকে তাঁর সঙ্গে পাঠাতে, তিনি দোকান থেকে টাকা দিয়ে দেবেন। মধ্যমগ্রামের বাজারেও তিনি তাই বলেছিলেন। ব্যবসায়ী বিশ্বাস করে ৩৭০০ টাকা ইলিশ মাছ দিয়েও দেন। আর টাকা আনার জন্য একজনকে তাঁর সঙ্গে পাঠান। তাঁকে নিয়েই রিক্সায় যান তিনি। তারপর তিনি তাঁকে ভুল বুঝিয়ে চলে যান। ঠিক এই কায়দায় নিউ বারাকপুরের বাজারে চুরি করতে যান।

কিন্তু মধ্যমগ্রামের বাজারে এই ঘটনার কথা আশপাশের সমস্ত বাজারেই ছড়িয়ে পড়ে। ফলে ব্যবসায়ীরা সতর্ক ছিলেন। রবিবার ভরা বাজারে তিনি এই কথা বলাতেই সন্দেহ হয় ব্যবসায়ীর। তাঁকে ধরে ফেলেন। সিসিটিভি-তে ভাইরাল হওয়া মহিলার ছবির সঙ্গে মেলান। মধ্যমগ্রাম বাজার কমিটিকে ফোন করেন। বাজার কমিটি থেকে মাছ ব্যবসায়ী প্রসেনজিৎ বিশ্বাস-সহ কয়েকজন গিয়ে নিয়ে আসে মধ্যমগ্রামে। তারপর মধ্যমগ্রাম থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে আটক করে নিয়ে যায় ওই মহিলাকে। মহিলা  মাছ ব্যবসায়ী প্রসেনজিৎ বিশ্বাসকে ২৭০০ টাকা দেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us