Bongaon News: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রথমে সোনার চেন ‘ছিনতাই’, তারপরই চলল গুলি! চাঞ্চল্যকর ঘটনা বনগাঁয়

Bangaon gold chain snatching: বনগাঁ দেবগড়ের বাসিন্দা শুভম মিত্র। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ নতুনগ্রাম এলাকা দিয়ে মামাকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় পিছন থেকে অপর একটি বাইকে করে তাঁদের পথ আটকায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, দুষ্কৃতীদের দু'জনের মুখে মাক্স পরা ছিল এবং একজন হেলমেটও পরেছিলেন। তারপর ঠিক কী ঘটে?

Bongaon News: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রথমে সোনার চেন ছিনতাই, তারপরই চলল গুলি! চাঞ্চল্যকর ঘটনা বনগাঁয়
বনগাঁয় সোনার হার ছিনতাইয়ের অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 09, 2026 | 10:43 AM

বনগাঁ: রাতের অন্ধকারে চাঞ্চল্যকর ঘটনা বনগাঁয়। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, গুলি চালানোরও অভিযোগ উঠেছে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোপালনগর থানার নতুনগ্রাম এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ।

কী ঘটেছিল, কীভাবে ছিনতাই?

বনগাঁ দেবগড়ের বাসিন্দা শুভম মিত্র। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ নতুনগ্রাম এলাকা দিয়ে মামাকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় পিছন থেকে অপর একটি বাইকে করে তাঁদের পথ আটকায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, দুষ্কৃতীদের দু’জনের মুখে মাক্স পরা ছিল এবং একজন হেলমেটও পরেছিলেন। অভিযোগ, পথ আটকানোর পরই হঠাৎ আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রথমে সোনার চেন ছিনতাই করে। তারপর হুমকিও দেয় বলে অভিযোগ। পরে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ তুলেছেন শুভম।

শুভম বলেন, “তিন দুষ্কৃতী মোটর-সাইকেল করে আসে। এসে প্রথমে বন্দুক ঠেকায়। তারপর গলার চেন ছিনিয়ে নিয়ে কুকথা বলতে শুরু করে। তারপরই সেখান থেকে চলে যাওয়ার সময় শূন্যে গুলি চালায়।” শুভমের মামার কথায়, “আমাদের এখানে শান্তিপ্রিয় জায়গা। এখানে এই ধরনের ঘটনা ঘটে না।”

তদন্ত শুরু পুলিশের

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গোপালনগর থানার পুলিশ। শুভম ও তাঁর মামার সঙ্গে কথা বলেন। পরে থানায় অভিযোগও জানান তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং রীতিমত ভয়ের পরিবেশ ও তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় গোপালনগর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us