Panchayat Pradhan Death: ময়লা ফেলার গাড়ি বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল, উদ্ধার সেই পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ

TMC Leader Death-Baduria: মঙ্গলবার সকালে নিজের বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে হাজিক হয় বাদুড়িয়া থানার পুলিশ। তাঁর দেহ উদ্ধার করে রুদ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।

Panchayat Pradhan Death: ময়লা ফেলার গাড়ি বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল, উদ্ধার সেই পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ
পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 02, 2026 | 9:42 AM

বাদুড়িয়া: নিজের বাড়ি থেকেই উদ্ধার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ। জাহিদুল হক বৈদ্য নামে ওই নেতার দেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার সকালে। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি। গত কয়েকদিন ধরে তাঁর বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মানুষজন। জানা যাচ্ছে, প্রচুর ঋণের বোঝা ছিল তাঁর ঘাড়ে। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল এলাকার মানুষ। গত ৩১ শে মে তাঁরা অভিযোগ করেন, ‘স্বচ্ছ ভারত মিশন’-এর অত্যাধুনিক ব্যাটারিচালিত ময়লাফেলার গাড়ি বিক্রি করে টাকা আত্মসাৎ করেছিলেন জাহিদুল।

এই ঘটনাকে কেন্দ্র করে গত ৩১ মে এলাকার মানুষ ওই পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান তাঁর। থানায় অভিযোগ দায়ের করে তাঁকে গ্রেফতার করতে হবে এবং পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে বলে দাবি জানান তাঁরা। পাশাপাশি তাঁর বাড়িতে তদন্তে যায় বাদুড়িয়া থানার পুলিশও। যদিও সেই সময় তাঁকে ধরতে পারিনি পুলিশ।

মঙ্গলবার সকালে তাঁর দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বাসিন্দারা বলছেন, অনেক ঋণ রয়েছে ওই পঞ্চায়েত প্রধানের। ঠিকাদারদের কাছ থেকে নেওয়া টাকা পরিশোধ করতে পারছেন না বলে দাবি করছেন তাঁরা।

Follow Us