Kakali Ghosh Dastidar: প্রতি রবিবার করে আপনার সমস্যা শুনবেন কাকলি, বড় উদ্য়োগ NCPI সাংসদের

Barasat MP: রবিবারের সর্বদলীয় বৈঠকে ইতিমধ্যেই ডাক পেয়েছে এনসিপিআই। জানা গিয়েছে, কাকলি ঘোষ দস্তিদারকে ফোন করেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। চিঠিও পাঠানো হয়েছে তাঁদের। রবিবার সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Kakali Ghosh Dastidar: প্রতি রবিবার করে আপনার সমস্যা শুনবেন কাকলি, বড় উদ্য়োগ NCPI সাংসদের
কাকলি ঘোষ দস্তিদারImage Credit source: Facebook @KakaliGhoshDastidar

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 18, 2026 | 5:19 PM

কলকাতা: সংসদীয় রাজনীতিতে বদলের প্রক্রিয়া তো চলছেই, এবার বারাসতে বিশেষ কর্মসূচি কাকলির। তৃণমূল (TMC) ছেড়ে এনসিপিআই (NCPI)-এর সঙ্গে মিশে গিয়েছেন তাঁরা। মৌখিকভাবে এনডিএ-কে সমর্থন করার কথা জানিয়ে দিয়েছিলেন আগেই। এবার তাঁদেরএনডিএ-র শরিক হিসেবে সংসদে বসার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এসবের মধ্যেই নতুন কর্মসূচি শুরু করে দিলেন কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। দীর্ঘদিন ধরে বারাসতের সাংসদ কাকলি। ২০২৪-এও জয়ী হয়েছিলেন তৃণমূলের টিকিটে। তবে পালাবদলের কার্যত সবার আগে যাঁর সুর বদলায়, তিনি কাকলি ঘোষ দস্তিদার।

সংসদীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরিতে বড় ভূমিকা নিয়েছেন কাকলি। তবে এবার তাঁর ঘরে ফেরার পালা। ঘরের তথা নিজের সংসদীয় কেন্দ্রের রাজনীতিতে অস্তিত্বরক্ষার জন্যই এবার নয়া কর্মসূচি সাংসদের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন জনসংযোগের কথা।

নিজেকে এনসিপিআই-এর সংসদীয় দলের চিফ হুইপ বলে পরিচয় দিয়েছেন কাকলি। তিনি জানিয়েছেন, কর্মী ও সমর্থকদের নিয়ে জনসংযোগ কর্মসূচি শুরু করছেন তিনি। কর্মসূচির নাম ‘জন সম্পর্ক অভিযান।’ প্রত্যেক রবিবার মধ্যমগ্রামে নিজের বাড়িতে এই কর্মসূচিতে থাকবেন তিনি। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজের বাড়িতে এই জনসংযোগ করবেন তিনি। ভোটার ও দলের কর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি। সরাসরি কথা বলে, মানুষের অভিযোগ-সমস্যার কথা শুনবেন। পরামর্শ ও মতামত গ্রহণ করবেন বলেও জানিয়েছেন কাকলি। কাকলির আশ্বাস, সমস্যার সমাধানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন তিনি।

এদিকে, রবিবারের সর্বদলীয় বৈঠকে ইতিমধ্যেই ডাক পেয়েছে এনসিপিআই। জানা গিয়েছে, কাকলি ঘোষ দস্তিদারকে ফোন করেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। চিঠিও পাঠানো হয়েছে তাঁদের। রবিবার সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Follow Us