Kolkata Metro: ব্যারাকপুর থেকে এবার কল্যাণী AIIMS অবধি ছুটবে মেট্রো? বড় খবর দিলেন পরিবহণ মন্ত্রী

Arjun Singh: অর্জুন বলেন, "অনেকেরই একটা দাবি রয়েছে। ব্যারাকপুর থেকে কল্যাণী এইমস হাসপাতাল অবধি মেট্রো যাতে চলে। আমার আশা ভবিষ্যতে হবে। কল্যাণী রোডের উপর দিয়ে যাবে। জায়গা আছে। এই প্রস্তাব আগেই দিয়েছি।" স্থানীয় এক বাসিন্দা বলেন, "মেট্রো যদি চলে আমাদের খুব সুবিধা হয়। আমরা খুব দ্রুততার সঙ্গে চলে যেতে পারব। এতদিন তৃণমূল সরকার করেনি। বিজেপি সরকার করলে খুব খুশি হব।"

Kolkata Metro: ব্যারাকপুর থেকে এবার কল্যাণী AIIMS অবধি ছুটবে মেট্রো? বড় খবর দিলেন পরিবহণ মন্ত্রী
কলকাতা মেট্রোImage Credit source: Tv9 Bangla and Getty

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 26, 2026 | 7:01 PM

ব্যারাকপুর: রাজ্যে পালাবদল হতেই শুরু হয়েছে মেট্রোর (Kolkata Metro) কাজ। চিংড়িহাটা মেট্রোর যে কাজ বাকি ছিল সেই কাজ ফের শুরু হয়ে গিয়েছে। আবার  ব্যারাকপুরে খুব দ্রুত মেট্রো ছুটবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই মধ্যে বড় খবর দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। এবার মেট্রো ছুটতে পারে কল্যাণী এইমস (AIIMS) পর্যন্ত! তেমনই ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী।

অর্জুন সিং জানিয়েছেন, এবার মেট্রোর সম্প্রসারণ শুধু বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত নয়। মেট্রো চলবে কল্যাণীর AIIMS হাসপাতাল অবধি। তাঁর বক্তব্য, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে মেট্রো রেলকে AIIMS অবধি নিয়ে যাওয়া যেতে পারে। তবে শুধু ব্যারাকপুর নয় এইমসে বসিরহাট, হুগলি,বর্ধমান,মুর্শিদাবাদের মানুষজনও যাতে খুব দ্রুততার সঙ্গে এসে পৌঁছতে পারেন সেই চেষ্টাও করা হবে বলে জানিয়েছেন তিনি।

অর্জুন বলেন, “অনেকেরই একটা দাবি রয়েছে। ব্যারাকপুর থেকে কল্যাণী এইমস হাসপাতাল অবধি মেট্রো যাতে চলে। আমার আশা ভবিষ্যতে হবে। কল্যাণী রোডের উপর দিয়ে যাবে। জায়গা আছে। এই প্রস্তাব আগেই দিয়েছি।” স্থানীয় এক বাসিন্দা বলেন, “মেট্রো যদি চলে আমাদের খুব সুবিধা হয়। আমরা খুব দ্রুততার সঙ্গে চলে যেতে পারব। এতদিন তৃণমূল সরকার করেনি। বিজেপি সরকার করলে খুব খুশি হব।” আরও এক বাসিন্দা বলেন, “আমরা খুবই আনন্দিত উনি এটা করবেন। সত্যিই যদি মেট্রো চলে খুব খুশি হব। আমাদের এখানে মেট্রো হলে মানুষের খুবই উপকার হবে।”

এখানে উল্লেখ্য, ব্যারাকপুরে খুব দ্রুত মেট্রো ছুটবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কিছুদিন আগে এই প্রকল্পে কলকাতা পুরনিগমের ছাড়পত্রের ইঙ্গিত দিয়েছিলেন স্মিতা পাণ্ডে। সেইমতো পিঙ্ক লাইনের এই মেট্রো (Pink Line Metro) প্রকল্পে নো অবজ়েকশন সার্টিফিকেট বা এনওসি (NOC) দিল কলকাতা পুরনিগম (Kolkata Municipality)। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুরনিগমকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Loading...
Unable to load recommendations.
Follow Us