Hingalganj: লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ

Hingalganj Financial Scam Protest: এই ঘটনার প্রতিবাদে রবিবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাঁদের মূল দাবি, অভিযুক্ত চিন্ময় মণ্ডল ও পম্পা মণ্ডলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সাধারণ মানুষের আত্মসাত করা সমস্ত টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি, এই ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তাঁরা।

Hingalganj: লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ
এলাকায় বিক্ষোভImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 02, 2026 | 3:02 PM

বসিরহাট: তৃণমূল কংগ্রেসের আমলে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারি ও টাকা ফেরতের দাবিতে উত্তাল হয়ে উঠল হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ চৌমাথা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ১০ থেকে ১২ বছর ধরে এলাকার বহু মহিলার কাছ থেকে ৪ থেকে ৫ লক্ষ টাকা করে তুলে তা আর ফেরত দেওয়া হয়নি। টাকা ফেরত চাইতে গেলে উল্টে হুমকি দেওয়া হতো।

এই ঘটনার প্রতিবাদে রবিবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাঁদের মূল দাবি, অভিযুক্ত চিন্ময় মণ্ডল ও পম্পা মণ্ডলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সাধারণ মানুষের আত্মসাত করা সমস্ত টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি, এই ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তাঁরা।

বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। জানা গিয়েছে, কিছুদিন আগে মহিলারা একজোট হয়ে চিন্ময় মণ্ডলের দোকান বন্ধ করে দিলেও, কোনও প্রশাসনিক সমাধান বা অভিযোগের নিষ্পত্তি ছাড়াই কীভাবে দোকানটি ফের খুলে গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। কোন প্রভাবশালী নেতার মদতে দোকান ফের খোলা হল, প্রশাসনের কাছে তার স্পষ্ট জবাব দাবি করেছেন এলাকাবাসী।

খবর পেয়ে হেমনগর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বচসা শুরু হয়। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ।

Loading...
Unable to load recommendations.
Follow Us