Ashoknagar deadbody recover: নামী এক ক্যাফের পাশ থেকে যা উদ্ধার হল, জানাজানি হতেই এলাকার মানুষ শিউড়ে উঠছেন

Deadbody Recover: তবে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ভরসকালে জনবহুল এলাকার একটি ক্যাফের পাশ থেকে এভাবে পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। 

Ashoknagar deadbody recover: নামী এক ক্যাফের পাশ থেকে যা উদ্ধার হল, জানাজানি হতেই এলাকার মানুষ শিউড়ে উঠছেন
মৃতদেহ উদ্ধারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 06, 2026 | 9:33 PM

অশোকনগর: রাস্তার ধারেই অবস্থিত একটি ক্যাফে। নিত্যদিন আনাগোনা লেগেই থাকে সেখানে। কিন্তু তা বলে এমন ঘটনা ঘটবে তা হয়ত কেউ ভাবতেও পারেনি। সোমবার সাত-সকালে রাস্তার ধার থেকে ওই মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। আর তাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা তাজপুর এলাকায়।

সোমবার সকালে স্থানীয় একটি ক্যাফের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় অশোকনগর থানার পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৩০ বছর। দেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় তাতে পচন ধরতে শুরু করেছিল এবং এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। কিন্তু সকলের প্রশ্ন, একটা চলতি ক্যাফের পাশে এমন দেহ পড়ে রইল অথচ নজর কেন গেল না কারও?

এ দিন, সকালে যাতায়াতের সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্যাফের পাশে দেহটি পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় জমান। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাটের উদ্দেশে দেহটি এখানে ফেলে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত (সোমবার রাত ১০টা) মৃত মহিলার নাম বা পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ আশেপাশের থানার সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ ডায়েরির তালিকা মিলিয়ে দেখার কাজ শুরু করেছে।

তবে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ভরসকালে জনবহুল এলাকার একটি ক্যাফের পাশ থেকে এভাবে পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

Follow Us