Sodepur: ‘বলছে বসো আমার এখানে ভাল লাগবে…’, সুলভ শৌচালয়ের ভিতর স্নান করছিল নাবালিকা, তখনই …., মাথায় হাত সোদপুরবাসীর

Sodepur: উত্তর ২৪ পরগনার নিমতা ফতুল্লাপুর থেকে সোদপুর স্টেশনের উদ্দেশ্যে আসছিল বছর সতেরোর এক নাবালিকা ও তাঁর দাদা। হঠাৎই সেই নাবালিকা অসুস্থ বোধ করে বলে দাবি তার দাদার।

Sodepur: বলছে বসো আমার এখানে ভাল লাগবে..., সুলভ শৌচালয়ের ভিতর স্নান করছিল নাবালিকা, তখনই ...., মাথায় হাত সোদপুরবাসীর
নাবালিকাকে হেনস্থা? Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 03, 2025 | 7:58 PM

সোদপুর: সোদপুরে নাবালিকাকে বাথরুমের ভিতর ঢুকে শ্লীলতাহানির অভিযোগ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায়। অভিযুক্ত যুবককে গণপিটুনি স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ।

উত্তর ২৪ পরগনার নিমতা ফতুল্লাপুর থেকে সোদপুর স্টেশনের উদ্দেশ্যে আসছিল বছর সতেরোর এক নাবালিকা ও তাঁর দাদা। হঠাৎই সেই নাবালিকা অসুস্থ বোধ করে বলে দাবি তার দাদার। এরপর সোদপুর রেলস্টেশনের কাছের একটি সুলভ শৌচালয়ে তাকে নিয়ে যায় স্নান করানোর জন্যে। আর তারপর তার দাদা বাইরে গিয়ে অপেক্ষা করে।

অভিযোগ, সেই সুযোগ কাজে লাগিয়ে ভিন রাজ্যের এক যুবক শ্লীলতাহানির চেষ্টা করে। বাথরুমের ভিতরই নাবালিকাকে বাথরুমের ভিতর। আর তারপরই নাবালিকার চিৎকার শুনে ছুটে আসে এলাকার স্থানীয় মানুষরা। তারপর সেই যুবককে গণপিটুনি দেয় স্থানীয় মানুষজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। স্থানীয় এক বাসিন্দা অমিত দাস বলেন, “এটা খুব খারাপ ঘটনা। এমন ঘটনা হওয়া মোটেই কাম্য নয়। যখন শুনলাম ছেলেটাকে আটকে রাখা হল। বাচ্চা মেয়েকে শ্লীলতাহানি করল।” নির্যাতিতা বলেন,”মাথা ঘুরছিল। সেই কারণে সুলভ শৌচালয়ে আমি স্নান করতে ঢুকেছিলাম। দাদার সামনেই আমাকে টেনে নিয়ে গিয়ে ওইখানে বসাল। তারপর উল্টোপাল্টা জায়গায় হাত দিচ্ছিল।”

 

Follow Us