Bongaon: হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন, বলা হয় আধার কার্ড আনতে… আর সেটা আনতে গিয়েই যা হল…

Bongaon Hospital Patient Death: সোমবার দুপুরে শারীরিক অসুস্থতার কারণে রেনু মন্ডল বনগাঁ মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। ভর্তির পর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তাঁর বোনের কাছে আধার কার্ড চাওয়া হয়।

Bongaon: হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন, বলা হয় আধার কার্ড আনতে... আর সেটা আনতে গিয়েই যা হল...
রোগীর প্রেসক্রিপশনImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 07, 2026 | 11:16 PM

 উত্তর ২৪ পরগনা: আধার কার্ড আনতে গিয়ে এক রোগীর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়া বনগাঁ মহকুমা হাসপাতাল। মৃত রোগীর নাম রেনু মন্ডল, তিনি উত্তর ২৪ পরগনার বনগাঁর কালিয়ানি খেদাপাড়ার বাসিন্দা ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে শারীরিক অসুস্থতার কারণে রেনু মন্ডল বনগাঁ মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। ভর্তির পর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তাঁর বোনের কাছে আধার কার্ড চাওয়া হয়। অভিযোগ, বোনকে কার্ড আনার কথা বলা হলেও রেনু দেবী নিজেই হাসপাতাল থেকে আধার কার্ড সংগ্রহ করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু হাসপাতালের মূল গেটের সামনে পৌঁছাতেই তিনি পুনরায় মারাত্মক অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

রেনু মন্ডলের বোনের দাবি, হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাঁর বোন যথেষ্ট সুস্থ ছিলেন। অন্যদিকে, জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের বক্তব্য, রোগীকে প্রাথমিকভাবে ভর্তি নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া হিসেবেই পরিচয়পত্র চাওয়া হয়েছিল। কিন্তু বেড থেকে উঠে তিনি কীভাবে নিজে বাইরে বেরিয়ে গেলেন, তা তাঁদের বোধগম্য নয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us