Baduria: ‘দাঁড়ান, সকলকে দেখান কী ছিল এগুলো’, কেজি-কেজি পাঁঠা-মুরগীর মাংস নামী রেস্তোরাঁ থেকে ফেলে দিল খাদ্য দফতর

আবার সেই বাদুড়িয়ার এক নামকরা রেস্তোরাঁয় হানা দিয়ে উদ্ধার হল কিলো কিলো পচা মুরগির এবং খাসির মাংস। যে মাংসগুলো বাজেয়াপ্ত করেছে খাদ্য দফতর। পাশাপাশি এই রেস্তোরাঁয় নোটিসও জারি করেছে খাদ্য দফতর থেকে। পুলিশ এবং খাদ্য দফতর পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেবে এমনটাই জানা গেছে।

Baduria: দাঁড়ান, সকলকে দেখান কী ছিল এগুলো, কেজি-কেজি পাঁঠা-মুরগীর মাংস নামী রেস্তোরাঁ থেকে ফেলে দিল খাদ্য দফতর
বাদুড়িয়ায় পচা খাবার উদ্ধারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 01, 2026 | 11:37 AM

বাদুড়িয়া: হাতে ধরে আছে কালো ‘ওয়েস্টবিন’। সেখানে একের পর এক মাংসা ফেলা হচ্ছে। মাংসা রাখা আছে একটি পাত্রে। আর সেগুলি পরপর ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু কেন? নামকরা এই রেঁস্তোরায় পচা মাংস বিক্রির অভিযোগ উঠেছিল। আর তারপরই খবর পেয়ে হানা দেয় খাদ্য দফতর, পুরসভা ও পুলিশ। তখনই উদ্ধার পচা মাংস।

ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার দিদিমণি রোড এলাকায়। সেখানেই রেস্তোরাঁয় হানা দিতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের। এর আগেও ভাগাড়ের মাংস উদ্ধারের ঘটনায় এই বাদুড়িয়ার নাম প্রথমেই উঠে এসেছিল। বাদুড়িয়ার একটি গোপন আস্তানা থেকে টন টন পচা মাংস উদ্ধার করেছিল পুলিশ । যা নিয়ে রাজ্য উত্তাল হয়ে উঠেছিল। এবং সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাগাড়ের মাংস উদ্ধার করেছিল প্রশাসন। সেই সময় গ্রেফতার হয়েছিলেন একাধিক । বন্ধ হয়েছিল একাধিক নামকরা রেস্তোরাঁ।

আবার সেই বাদুড়িয়ার এক নামকরা রেস্তোরাঁয় হানা দিয়ে উদ্ধার হল কিলো কিলো পচা মুরগির এবং খাসির মাংস। যে মাংসগুলো বাজেয়াপ্ত করেছে খাদ্য দফতর। পাশাপাশি এই রেস্তোরাঁয় নোটিসও জারি করেছে খাদ্য দফতর থেকে। পুলিশ এবং খাদ্য দফতর পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেবে এমনটাই জানা গেছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us