Sealdah-Bongaon Local Train: প্ল্যাটফর্মে ঢুকতেই বনগাঁ লোকালে আগুন, অফিস-ফিরতি সময়ে শিয়ালদহ-বনগাঁ লাইনে বড় বিঘ্ন

Sealdah-Bongaon Local Train Disrupted: ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার পরেই ট্রেনের নিচের অংশে স্পার্কিং বা আগুনের ফুলকি বের হতে দেখেন যাত্রীরা। মুহূর্তের মধ্যে প্ল্যাটফর্ম ও ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে পড়েন। ঘটনার পরপরই ট্রেনটিকে অশোকনগর স্টেশনে থামিয়ে দেওয়া হয়।

Sealdah-Bongaon Local Train: প্ল্যাটফর্মে ঢুকতেই বনগাঁ লোকালে আগুন, অফিস-ফিরতি সময়ে শিয়ালদহ-বনগাঁ লাইনে বড় বিঘ্ন
প্ল্যাটফর্মে ভিড়Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 01, 2026 | 6:43 PM

বনগাঁ: শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলে বড়সড় বিঘ্ন। মঙ্গলবার বিকালে অশোকনগর রোড স্টেশনে একটি চলন্ত লোকাল ট্রেনের নিচে আচমকাই আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে ছেড়ে আসা বিকাল ৪.২৬ এর ৩৩৮৩১ আপ  শিয়ালদহ-বনগাঁ লোকালটি অশোকনগর স্টেশনে ঢোকে।

জানা যাচ্ছে, ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার পরেই ট্রেনের নিচের অংশে স্পার্কিং বা আগুনের ফুলকি বের হতে দেখেন যাত্রীরা। মুহূর্তের মধ্যে প্ল্যাটফর্ম ও ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে পড়েন। ঘটনার পরপরই ট্রেনটিকে অশোকনগর স্টেশনে থামিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় ট্রেনের চালক, গার্ড ও রেলের প্রযুক্তিগত টিমকে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট বা চাকার কাছে যান্ত্রিক গোলযোগের কারণে এই আগুনের ফুলকি তৈরি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এই ঘটনার জেরে আপ বনগাঁ লাইনে ট্রেন চলাচল পুরোপুরি থমকে যায়। একের পর এক স্টেশন পিছনের বিভিন্ন আপ লোকাল দাঁড়িয়ে পড়ে। অফিস ফেরত ব্যস্ত সময়ে এই বিপর্যয়ের কারণে চরম ভোগান্তির মুখে পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী। রেলের কারিগরি দল দ্রুত মেরামতির কাজ চালিয়ে লাইন পরিষ্কার করার চেষ্টা করছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us