Hotel in Madhyamgram: মধ্যমগ্রামে এ কী কাণ্ড! লিভ ইন পার্টনারের অবস্থা দেখে হতবাক হোটেলের কর্মীরাও

Madhyamgram Hotel: পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলার নাম রিনা রাম। বয়স ৪০ বছর। মধ্যমগ্রামের তিন নম্বর ওয়ার্ড পাটুলির বাসিন্দা। সূত্রের খবর, মধ্যমগ্রামের ওই হোটেলে ১৭ তারিখ থেকে ছিলেন তিনি। কিন্তু, সোমবার সকাল থেকে আর তাঁর ঘরের দরজা খুলতে দেখা যায়নি। তাতেই চাপানউতোর শুরু হয়।

Hotel in Madhyamgram: মধ্যমগ্রামে এ কী কাণ্ড! লিভ ইন পার্টনারের অবস্থা দেখে হতবাক হোটেলের কর্মীরাও
ঠিক কী ঘটেছিল বলে জানা যাচ্ছে? Image Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 21, 2026 | 7:26 PM

মধ্যমগ্রাম: একদিন আগেই নিউটাউনে ২৫ বছরের যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। একই ঘর থেকে উদ্ধার হয়েছিল তাঁর লিভ ইন পার্টনারের রক্তাক্ত দেহ। সেই ঘটনার রহস্য ভেদ হাওয়ার আগেই এবার লিভ ইন পার্টনারের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মধ্যমগ্রামে। হোটেল থেকে উদ্ধার হল মহিলার দেহ। তাতেই শোরগোল গোটা এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলার নাম রিনা রাম। বয়স ৪০ বছর। মধ্যমগ্রামের তিন নম্বর ওয়ার্ড পাটুলির বাসিন্দা। সূত্রের খবর, মধ্যমগ্রামের ওই হোটেলে ১৭ তারিখ থেকে ছিলেন তিনি। কিন্তু, সোমবার সকাল থেকে আর তাঁর ঘরের দরজা খুলতে দেখা যায়নি। তাতেই চাপানউতোর শুরু হয়। হতবাক হয়ে যান হোটেলের কর্মীরা। শেষ পর্যন্ত খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে দরজা খুলে ওই মহিলার দেহ উদ্ধার করে। কিন্তু কী করে তাঁর মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খুন না আত্মহত্যা তা বোঝার চেষ্টা করছে পুলিশ। আপাতত অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সংক্রান্ত ধোঁয়াশা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে। 

সূত্রের খবর, ওই এলাকারই গৌরব শেখ নামে এক যুবকের সঙ্গে তার লিভ ইন সম্পর্ক ছিল। প্রায়শই গৌরবের সঙ্গে বিভিন্ন হোটেলে গিয়ে থাকতেন। ইতিমধ্যেই গৌরবকেও আটক করেছে পুলিশ। তাঁর সঙ্গে রিনার কোনও ঝামেলা হয়েছিল কিনা, অন্য কোনও সমস্যা ছিল কিনা সবটাই বোঝার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে ঘটনার খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চাপানউতোর চলছে মৃতার পরিবারেও। 

Follow Us