Humayun Kabir: সভার আগেই ‘গো ব্যাক’ স্লোগান, শাসনে বিক্ষোভের মুখে ডেবরার প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর

Humayun Kabir: স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শাসন এলাকায় দীর্ঘ ১৫ বছর ধরে অশান্ত পরিবেশ তৈরি করে রেখেছিল তৃণমূল। নতুন করে সভা করে আবারও নতুন করে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির দাবি, এই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দাদেরই একাংশের  তরফে হুমায়ুন কবীরকে সেখানে মিটিং না করার জন্য আবেদন করা হয়েছিল।

Humayun Kabir: সভার আগেই গো ব্যাক স্লোগান, শাসনে বিক্ষোভের মুখে ডেবরার প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর
শাসনে নিগৃহীত হুমায়ুন কবীরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 06, 2026 | 8:42 PM

উত্তর ২৪ পরগনা: শাসনে ‘নিগৃহীত’ ডেবরার প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর। বারাসত ২ নম্বর ব্লকের শাসন থানার খড়িবাড়িতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে বিজেপির ‘গো-ব্যাক’ স্লোগান। এলাকায় আয়োজিত একটি দলীয় সভায় যোগ দিতে এসেছিলেন হুমায়ুন কবীর। সভা শুরু হতেই স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।

ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একাধিক পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ সামনে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শাসন থানার বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শাসন এলাকায় দীর্ঘ ১৫ বছর ধরে অশান্ত পরিবেশ তৈরি করে রেখেছিল তৃণমূল। নতুন করে সভা করে আবারও নতুন করে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির দাবি, এই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দাদেরই একাংশের  তরফে হুমায়ুন কবীরকে সেখানে মিটিং না করার জন্য আবেদন করা হয়েছিল।

 ঘটনা প্রসঙ্গে বারাসত জেলার পুলিশ সুপার জে মার্সি জানান, সভার জন্য নির্ধারিত সময়ে পৌঁছতে প্রাক্তন বিধায়কের দেরি হয়েছিল। এই দেরি হওয়ার কারণেই কিছু মানুষ বিক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশের তরফ থেকে হুমায়ুন কবীরকে উদ্ধার করে এলাকা থেকে বের করে নিয়ে আসা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us