Child Death in Bengal: ৫ বন্ধু মিলে পুকুরে স্নানে নেমে ভয়ঙ্কর পরিণতি, ৮ বছরেই পরীর সঙ্গে চলে গেল দিশা, হাসপাতালে আরও ১

Child Death In Bengal: এদিন দুপুরে পাড়ার শিশু একসঙ্গে পাড়ার পুকুরেই স্নান করতে যায়। সেখানেই পরী, দিশা-সহ তিনজন জলে তলিয়ে যায়। তাঁদের সঙ্গীরা দ্রুত বাড়িতে খবর দিলে গ্রামের লোকজন ছুটে আসে। তাঁরাই জলে নেমে তিনজনকেই উদ্ধার করে। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালে।

Child Death in Bengal: ৫ বন্ধু মিলে পুকুরে স্নানে নেমে ভয়ঙ্কর পরিণতি, ৮ বছরেই পরীর সঙ্গে চলে গেল দিশা, হাসপাতালে আরও ১
চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 09, 2026 | 6:27 PM

স্বরূপনগর: পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৩ শিশু। তড়িঘড়ি উদ্ধার করা হলেও ততক্ষণে দু’জনের জীবন শেষ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাকি আরও একজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য স্বরূপনগরের কৈজুরী পশ্চিমপাড়া এলাকায়। মৃত দুই শিশুর মধ্যে একজনের নাম পরী মণ্ডল (৮), অন্যজন দিশা মণ্ডল (৭)। 

এদিন দুপুরে পাড়ার শিশু একসঙ্গে পাড়ার পুকুরেই স্নান করতে যায়। সেখানেই পরী, দিশা-সহ তিনজন জলে তলিয়ে যায়। তাঁদের সঙ্গীরা দ্রুত বাড়িতে খবর দিলে গ্রামের লোকজন ছুটে আসে। তাঁরাই জলে নেমে তিনজনকেই উদ্ধার করে। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করে দেন। অন্যজনের চিকিৎসা চলছে। ঘটনায় স্বভাবতই শোকের ছায়া এলাকায়। 

উদ্ধারকারীদের দলে থাকা এলাকার এক বাসিন্দা বলছেন, “ওদের মধ্যে থাকা একটা বাচ্চাই দৌড়ে এসে খবর দেয় বাড়িতে। আমরা পুকুরে গিয়ে দেখি একজন ভাসছে। ওকে আমরা সবার আগে তুলি। কিন্তু যাকে তুলেছিলাম ওর মা-বাবা ওখানে ছিল না। পাশে আর একজন দাঁড়িয়ে ছিল তাঁরা বলে আমাদের বাচ্চাও জলে ডুবে গিয়েছে। তাকেও জল থেকে আমরা তুলি।” এখানে শেষ নয়, তখনও পাওয়া যায়নি আরও একজনকে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আরও ওই ব্যক্তি বলেন, “দু’জনকে নিয়ে যখন উপরে কান্নাকাটি হচ্ছে তখন আর একজন বলে আরও একটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। তখনই ধীরে ধীরে ব্যাপারটা পরিষ্কার হয়। তখন আমরা আবার জলে নেমেছিলাম প্রায় ২০-৩০ জন। সবাই মিলে খুঁজে আরও একজনকে উদ্ধার করা হয়। যে বাচ্চাকে শুরুতে উদ্ধার করা হয়েছিল সে বেঁচে গিয়েছে। ওর চিকিৎসা চলছে।” 

Follow Us