
হিঙ্গলগঞ্জ: আবাস যোজনার (Awas yogana) ঘরের ছবি তুলতে গিয়ে শ্লীলতাহানির শিকার। ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। হিঙ্গলগঞ্জ থানার চার নম্বর স্যান্ডেলেরবিল এলাকার ঘটনা।
অভিযোগ, আবাস যোজনার ঘরের ছবি তুলতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে কেউ ছিল না। অভিযোগ তখনই ঘরে ঢুকে বাড়ির এক যুবতীকে জোর করে ধরে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত। যুবতী চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোক আসতেই অভিযুক্ত যুবতীকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এরপর ওই যুবতীর পরিবার হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে স্থানীয় যুবককে গ্রেফতার করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
পাশাপাশি অভিযুক্তের গ্রেফতারের খবর শুনেই এলাকার আরও বেশ কিছু মানুষ হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। ধৃতের বিরুদ্ধে টাকা আত্মসাতেরও অভিযোগ উঠেছে। ধৃতকে পাঠানো হয়েছে হিঙ্গলগঞ্জ মহকুমা আদালতে।
নিগৃহীতার পরিবারের অপর সদস্য বলেন, “আবাস যোজনার ফটো তুলতে গিয়েছিল। সেই সময় গায়ে হাত দিয়েছে। সেই সময় দেখি কান্নাকাটি করছে মেয়েটি। চাই যে শাস্তি হোক।” নিগৃহীতা বলেন, “আমার শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। আর যাতে কারও সঙ্গে এমন না হয় সেই কারণে এই আমি অভিযোগ করতে এসেছি।”