Nurse deadbody Recover: ডিউটি চলাকালীন হাসপাতাল থেকে মিলল নার্সের ঝুলন্ত দেহ, গলায় ঝুলছে স্টেথোস্কোপ

Deadbody Recover: জানা গিয়েছে, মৃতা নার্সের বাড়ি বীরভূমের সিউড়িতে। জানা গিয়েছে, বুধবার রাতে প্রতিদিনের মতোই ডিউটিতে এসেছিলেন ওই নার্স। এরপর বৃহস্পতিবার সকাল তাঁর দেহ উদ্ধার হয় হাসপাতালের একটি বন্ধ কেবিন থেকে। ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তাঁরা। জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে।

Nurse deadbody Recover: ডিউটি চলাকালীন হাসপাতাল থেকে মিলল নার্সের ঝুলন্ত দেহ, গলায় ঝুলছে স্টেথোস্কোপ
নার্সের দেহ উদ্ধারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 23, 2026 | 1:20 PM

বীরভূম: বড় ঘটনা। বেসরকারি হাসপাতাল থেকে উদ্ধার নার্সের ঝুলন্ত দেন। বন্ধ কেবিন থেকে উদ্ধার হয়েছে ওই নার্সের মৃতদেহ। এই ঘটনায় তুমুল উত্তেজনা বেসরকারি ওই হাসপাতালে। এই ঘটনায় খুনের অভিযোগ তুলে সরব হয়েছে ওই নার্সের পরিবার।

মৃতার পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির  জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে। এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে বলে দাবি করেছে মৃতের পরিবারের লোকজন। তাঁদের বক্তব্য, রাত ১১টা নাগাদ ডিউটিতে গিয়েছিলেন নার্স। শেষবার যখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তখন জানিয়েছিলেন তিনি ওটি (OT)-তে রয়েছেন। এরপর আজ সকাল থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছিল না। হাসপাতালে যাওয়ার পর জানতে পারেন, তাঁদের বাড়ি মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতি হয়েছেন।

জানা গিয়েছে, মৃতা নার্সের বাড়ি বীরভূমের সিউড়িতে। জানা গিয়েছে, বুধবার রাতে প্রতিদিনের মতোই ডিউটিতে এসেছিলেন ওই নার্স। এরপর বৃহস্পতিবার সকাল তাঁর দেহ উদ্ধার হয় হাসপাতালের একটি বন্ধ কেবিন থেকে। তাঁর গলায় ঝুলছিল স্টোথোস্কোপ। ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তাঁরা। জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে।

মৃতার বাবা বলেন, “আমার মেয়ে ভাল মেয়ে। ও তো ডিউটিতে গিয়েছিল। ঝামেলা নেই কিছুতেই। যে ডিউটিতে ডেকেছিল তাঁকে ধরতে হবে।”

 

Follow Us