Minister Ajay kumar podder profile: পেশাদার ডাক্তার, করতেন RSS,আজ তিনি বাংলার মন্ত্রী, চিনে নিন অজয়কে

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ডা. পোদ্দার বলেন, "জনসংঘের সময় থেকে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন ছিল বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন আজ বাস্তব হয়েছে। কুলটি সহ সমগ্র শিল্পাঞ্চলকে তার হারানো গৌরব ফিরিয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। দল ও মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দেবেন, তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।"

Minister Ajay kumar podder profile: পেশাদার ডাক্তার, করতেন RSS,আজ তিনি বাংলার মন্ত্রী, চিনে নিন অজয়কে
অজয় কুমার পোদ্দার, মন্ত্রী Image Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 03, 2026 | 7:58 PM

কুলটি: এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার ৯টি আসনের সবকটিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। মানুষের এই বিপুল জনসমর্থনের উপহার হিসেবে এবার জেলা পেল দ্বিতীয় পূর্ণ মন্ত্রী। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ইতিমধ্যেই নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেয়েছেন। আর এবার, সোমবার লোকভবনে আয়োজিত মন্ত্রিসভার সম্প্রসারণে কুলটির টানা দুবারের বিধায়ক তথা প্রবীণ চিকিৎসক ডাক্তার অজয় কুমার পোদ্দার ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন।

বস্তুত, রাজনৈতিক ইতিহাসে কুলটি থেকে এর আগে একাধিক হেভিওয়েট বিধায়ক নির্বাচিত হয়েছিল। তবে,এই অঞ্চল কখনও মন্ত্রিত্বের স্বাদ পায়নি। ডাক্তার পোদ্দারের এই সাফল্যে সেই দীর্ঘদিনের খরা কাটল।

জেনে নিন অজয় কুমার পোদ্দার সম্পর্কে

১৯৭২ সাল থেকে আরএসএস করতেন। পরে জনসংঘের হাত ধরে রাজনীতিতে আসা তাঁর। ৬৮ বছর বয়সী এই মন্ত্রীর বাড়ি বরাকরে।

শিক্ষাগত যোগ্যতা: তিনি একজন পেশাদার চিকিৎসক। ১৯৯২ সালে রাঁচি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ।

রাজনীতি: ২০২৬ বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার জয় পেয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটককে ২৬,৪৯৮ ভোটের এক বড় ব্যবধানে পরাজিত করে নিজের আসনটি ধরে রাখে​ন। ইতিমধ্যেই ক্যাবিনেট মন্ত্রী অর্থাৎ পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। কানাঘুষো শোনা যাচ্ছে,  ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর কিংবা শ্রম দফতরের দায়িত্ব পেতে পারেন।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ডা. পোদ্দার বলেন, “জনসংঘের সময় থেকে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন ছিল বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন আজ বাস্তব হয়েছে। কুলটি সহ সমগ্র শিল্পাঞ্চলকে তার হারানো গৌরব ফিরিয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। দল ও মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দেবেন, তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।”

Follow Us