Paschim Medinipur: ধর্ষণের অভিযোগের গ্রেফতার সিভিক ভলান্টিয়র

Durgapur Civic Volunteer Case: চলতি বছরের ২৮ এপ্রিল দুর্গাপুর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এক নির্যাতিতা মহিলা। তাঁর অভিযোগ, ২০২৫ সালের অক্টোবর মাস থেকে নিজের পদের প্রভাব খাটিয়ে অভিযুক্ত তাঁর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলে।

Paschim Medinipur: ধর্ষণের অভিযোগের গ্রেফতার সিভিক ভলান্টিয়র
গ্রেফতার সিভিক ভলান্টিয়রImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 31, 2026 | 5:05 PM

দুর্গাপুর: প্রভাব খাটিয়ে এক মহিলাকে  ধর্ষণ আর সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক সিভিক ভলান্টিয়র। ধৃত দুর্গাপুরের কোকওভেন থানার বিদ্যাসাগরপল্লির বাসিন্দা এবং ওই থানাতেই সিভিক ভলান্টিয়র হিসাবে কর্মরত ছিলেন। রবিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ এপ্রিল দুর্গাপুর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এক নির্যাতিতা মহিলা। তাঁর অভিযোগ, ২০২৫ সালের অক্টোবর মাস থেকে নিজের পদের প্রভাব খাটিয়ে অভিযুক্ত তাঁর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলে। শুধু তাই নয়, এই অত্যাচারের কথা কাউকে জানালে বা মুখ খুললে আপত্তিকর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন ওই মহিলা।

অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই বেগতিক বুঝে এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছিল অভিযুক্ত সিভিক ভলান্টিয়র। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে কোকওভেন থানার বিদ্যাসাগর পল্লি এলাকা থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। একজন আইনের রক্ষকের এমন আচরণে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনও ব্ল্যাকমেইলিং চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে।

Follow Us