Durgapur: রাতের অন্ধকারে হাসপাতালের সামনে ভয়াবহ ঘটনা, পরপর গুলির শব্দে কেঁপে উঠলেন রোগীরা

Durgapur: বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন এক ব্যক্তি। তাঁর আঘাত গুরুতর ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সেই কারণে আরও ভাল চিকিৎসার জন্য পরিবারের অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

Durgapur: রাতের অন্ধকারে হাসপাতালের সামনে ভয়াবহ ঘটনা, পরপর গুলির শব্দে কেঁপে উঠলেন রোগীরা
দুর্গাপুরের হাসপাতালের সামনে ধুন্ধুমারImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 19, 2025 | 6:11 AM

দুর্গাপুর: রাতে বেসরকারি হাসপাতালে সামনে ধুন্ধুমার পরিস্থিতি। গুলির শব্দে কেঁপে উঠল হাসপাতাল। আর সেই গুলি রোগীর পরিবারে সদস্য চালিয়েছে বলেই অভিযোগ উঠেছে। রাতেই ছুটে যায় পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা বাসুদেব পাল (৫৩) পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। তাঁর আঘাত গুরুতর ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সেই কারণে আরও ভাল চিকিৎসার জন্য পরিবারের অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

অন্যদিকে আহত ব্যক্তির পরিবারের সদস্যরা দাবি করে, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনও যোগাযোগই করেনি। এমনকী তারা রোগীকে দেখতে যেতে চাইলেও দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার রাতে হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাসুদেব পালের পরিবারের লোকজন। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে বাসুদেব পালের পরিবারের একাধিক ব্যক্তি একসঙ্গে হাসপাতালে ঢুকতে চেয়েছিলেন। চিকিৎসকের সঙ্গে দেখা করার দাবি জানাচ্ছিলেন তাঁরা। হাসপাতাল সেই অনুমতি না দেওয়ায় বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় হাসপাতালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয় রোগীর পরিবারের লোকজনের। এরপর পুলিশ থামাতে গেলে তাপস রায় নামে রোগীর এক আত্মীয় আগ্নেয়াস্ত্র বের করে পরপর তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।

এরপরই ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত তাপস রায় সহ চারজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রটিও। ধৃতদের নাম তাপস রায়, অমিত কর্মকার, অনিমেষ পাল ও অজিত হাজরা। শনিবার ধৃতদের দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us