Dilip Ghosh : ‘বিজেপি এলেই বেতন দ্বিগুণ, বেকার থাকবে না কেউ’, ইস্তেহার প্রকাশের আগেই দাবি দিলীপ ঘোষের!

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Mar 20, 2026 | 3:33 PM

Dilip Ghosh : দিলীপ ঘোষ বলেন, "টাকা নেই। সেই মোদীজির কাছে ধর্না দিতে হবে। আমি বলব ধর্না কী প্রয়োজন, মোদীজির সরকার গড়ে দিন, আপনাদের ভাতা নয়, বেতন দ্বিগুণ করে দেবে। যাঁদের চাকরি ঝুলে রয়েছে, তাঁদের বয়সের সীমা বাড়িয়ে দেব।" আর কী দাবি করলেন দিলীপ ঘোষ, শুনে নিন...

বাংলায় বিজেপি ক্ষমতা এলে ভাতা নয়, বেতন দ্বিগুণ হবে। বিজেপির ইস্তেহার প্রকাশের আগেই চাঞ্চল্যকর দাবি দিলীপ ঘোষের। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দাবি করেছেন, ৪৫ দিনের মধ্যে বকেয়া ডিএ পরিশোধ করা হবে। ১০০ দিনের মধ্যে সব শূন্যপদ পূরণ করা হবে। রাজ্যে কেউ বেকার থাকবেন না। ভিনরাজ্যে যাঁরা কাজ করছেন, তাঁরাও ফিরবেন বাংলায়। দিলীপ ঘোষ বলেন, “টাকা নেই। সেই মোদীজির কাছে ধর্না দিতে হবে। আমি বলব ধর্না কী প্রয়োজন, মোদীজির সরকার গড়ে দিন, আপনাদের ভাতা নয়, বেতন দ্বিগুণ করে দেবে। যাঁদের চাকরি ঝুলে রয়েছে, তাঁদের বয়সের সীমা বাড়িয়ে দেব।” আর কী দাবি করলেন দিলীপ ঘোষ, শুনে নিন…

Follow Us