Kolaghat: ছেলে মানসিক ভারসাম্যহীন, তা বলে ষাটোর্ধ্ব মায়ের সঙ্গে যে এমন করতে পারে… গ্রাম জুড়ে পড়ে গেল ঢি ঢি রব

Kolaghat Murder Case: অভিযুক্ত ছেলের নাম বাসুদেব চক্রবর্তী। দেহ থেকে মাথা আলাদা করে দেন। কাটা মাথা টিকে একটি বস্তায় করে ভরে বাড়ির পাশে একটি পুকরে ফেলে দেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থলে কোলাঘাট থানার বিশাল বাহিনী। কোলাঘাট থানার পুলিশ ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে।

Kolaghat: ছেলে মানসিক ভারসাম্যহীন, তা বলে ষাটোর্ধ্ব মায়ের সঙ্গে যে এমন করতে পারে... গ্রাম জুড়ে পড়ে গেল ঢি ঢি রব
অভিযুক্ত ছেলেImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 17, 2026 | 11:44 AM

পূর্ব মেদিনীপুর: মা-ছেলের অশান্তি চলত নিতই। মঙ্গলবার রাতেও হয়েছে। চিৎকার চেঁচামেচিও হয়েছে। কিন্তু রোজকার ঘটনা ভেবে তাতে আর বিশেষ আমল দিতে চাননি কেউ। একটা সময়ের পর সব স্তব্ধ হয়ে যায়। বুধবার ভোর থেকে আর মহিলার খোঁজ পাচ্ছিলেন না প্রতিবেশীরা। একটা ঘরের দরজাও বন্ধ ছিল। তাতেই সন্দেহ হয়। ছেলের কথাতেও ধরা পড়ছিল অসঙ্গতি। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে জেরা করতেই তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে ধর থেকে মুন্ড আলাদা করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে। আর সেই কাটা মুন্ড বস্তায় ভরে বাড়ির পাশে পুকুরে ফেলে দেন তিনি। ভয়ঙ্কর ঘটনা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কাঁউরচন্ডী গ্রামে। মৃতের নাম ভারতী চক্রবর্তী (৬৫)।

অভিযুক্ত ছেলের নাম বাসুদেব চক্রবর্তী। দেহ থেকে মাথা আলাদা করে দেন। কাটা মাথা টিকে একটি বস্তায় করে ভরে বাড়ির পাশে একটি পুকরে ফেলে দেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থলে কোলাঘাট থানার বিশাল বাহিনী। কোলাঘাট থানার পুলিশ ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে। পুলিশ কাটা মুন্ডটিকে পুকুর থেকে উদ্ধার করেছে।

পুলিশের দাবি, ছেলে বাসুদেব চক্রবর্তী স্বীকার করেছেন, যে তাঁর মাকে তিনিই খুন করেছে। ছেলেটি মানসিক  ভারসাম্যহীন বলে তার পরিবারের লোক ও এলাকাবাসী জানিয়েছে। কোলাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কোলাঘাট থানায় নিয়ে গিয়েছে।  বাড়িটিকে সিল করে দিয়েছে পুলিশ।

Follow Us