Train Problem: অফিস থেকে ফেরার সময়ে এক ঘণ্টার জন্য থমকে গেল শিয়ালদহ-বনগাঁ লোকাল! চরম ভোগান্তি যাত্রীদের

Sealdah-Bongaon Train Delayed: আপ শিয়ালদহ-বনগাঁ লাইনে আজ সমস্যা দেখা দেয়। সন্ধে ৬টা ৫৭ মিনিটের আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল দত্তপুকুরে প্রায় ৫০ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকে। ওই ট্রেন দাঁড়িয়ে থাকায়, পরপর বাকি ট্রেনও দাড়িয়ে পড়ে।

Train Problem: অফিস থেকে ফেরার সময়ে এক ঘণ্টার জন্য থমকে গেল শিয়ালদহ-বনগাঁ লোকাল! চরম ভোগান্তি যাত্রীদের
ফাইল চিত্র।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 19, 2026 | 10:13 PM

উত্তর ২৪ পরগণা: অফিস থেকে ফেরার পথে ব্যস্ত সময়ে ট্রেনে বিভ্রাট। শিয়ালদহ-বনগাঁ লাইনে ট্রেন বিভ্রাট। থমকে গেল ট্রেন চলাচল। একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে। অবশেষে রাত সাড়ে ন’টার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ট্রেন পরিষেবা।

জানা গিয়েছে, আপ শিয়ালদহ-বনগাঁ লাইনে আজ সমস্যা দেখা দেয়। সন্ধে ৬টা ৫৭ মিনিটের আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল দত্তপুকুরে প্রায় ৫০ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকে। ওই ট্রেন দাঁড়িয়ে থাকায়, পরপর বাকি ট্রেনও দাড়িয়ে পড়ে। যার জেরে অফিস যাত্রীরা বাড়ি ফিরতে চরম সমস্যার মুখে পড়েন।

সিগন্যালিং সমস্যার জেরেই এই বিভ্রাট ঘটেছে। প্রায় এক ঘণ্টা ধরে ট্রেন দত্তপুকুরে দাঁড়িয়ে থাকে। দূর-দূরান্তে থাকা লোকজন, অফিসযাত্রীরা দীর্ঘক্ষণ ট্রেনের মধ্যে আটকে থাকেন। পরে সিগন্যালিংয়ের সমস্যা মিটলে ধীরে ধীরে ট্রেন পরিষেবা সচল হয়।

তবে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা। কারোর ট্রেন দমদম ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে পড়ে, কেউ বারাসত স্টেশনে আটকে পড়েন। প্রায় এক ঘণ্টা ট্রেন লেট চলায় যাত্রীদের বাড়ি ঢুকতেও দেরি হচ্ছে। স্বাভাবিকভাবেই তারা ক্ষোভ উগরে দেন রেল কর্তৃপক্ষের উপরে।

Loading...
Unable to load recommendations.
Follow Us