Bhangar: পরনে ছিল না একটা সুতো পর্যন্তও! দু’দিন আগেও যাঁকে ঠিকভাবে পাড়ায় ঘুরতে দেখেছেন, সেই মহিলাকে সাতসকালে দেখে থ্ পড়শিরা

Bhangar: বড়ালি ঘাট এলাকায় বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করতেন ৩৫ থেকে ৪০ বছরের মহিলা। বৃহস্পতিবার সকালে তাঁকেই বিবস্ত্র অবস্থায় বড়ালি ঘাট এলাকায় খালে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

Bhangar: পরনে ছিল না একটা সুতো পর্যন্তও! দুদিন আগেও যাঁকে ঠিকভাবে পাড়ায় ঘুরতে দেখেছেন, সেই মহিলাকে সাতসকালে দেখে থ্ পড়শিরা
ভাঙড়ে দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 14, 2024 | 10:21 AM

ভাঙড়: খালের মধ্যে অনেকক্ষণ ধরেই কিছু একটা ভেসে থাকতে দেখছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে বিশেষ একটা আমল দেননি। পরে ভাল করে দেখেন এক মহিলার শরীর। শরীরে একটা সুতো পর্যন্ত ছিল না। উপুড় হয়ে পড়েছিল দেহ। ভাঙড়ের খাল থেকে এক মহিলার মাঝ বয়সী মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।  মৃতের গায়ে কোনও পোশাক ছিল না বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার বড়ালি ঘাট এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বড়ালি ঘাট এলাকায় বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করতেন ৩৫ থেকে ৪০ বছরের মহিলা। বৃহস্পতিবার সকালে তাঁকেই বিবস্ত্র অবস্থায় বড়ালি ঘাট এলাকায় খালে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় ভাঙড় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ। খাল থেকে বিবস্ত্র অবস্থায় ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ভাঙড় থানার পুলিশ।

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মহিলা ভারসাম্যহীন। বড়ালি ঘাট এলাকায় ঘোরাঘুরি করতেন। খাল থেকে তাঁর বিবস্ত্র দেহ উদ্ধারে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।  কীভাবে মৃত্যু, তা নিয়ে প্রশ্ন উঠছে। মৃত্যুর আগে তাঁর ওপর যৌন নির্যাতন হয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us